ত্রিগ্রহী যোগে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে সুখের মুখ দেখবেন কোন রাশির ব্যক্তিরা?

শনি, রাহু, কেতু ছাড়া প্রায় প্রতিটি গ্রহই প্রতি মাসে স্থান পরিবর্তন করে থাকে। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে শুভ গ্রহের মধ্যে একটি ধরা হয়। বুধ ৯ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে। এই সময়ে এই গ্রহ তৈরি করবে 'ত্রিগ্রহী যোগ’। এই যোগ অত্যন্ত শুভ।

এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। সকল কাজেই এগিয়ে যেতে পারবেন তারা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Money

  • মিথুন রাশি

ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের উপর। এই সময় আপনারা কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। আর্থিক দিকে লাভ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। পরিবারের সকলের সঙ্গেই ভালোভাবে থাকতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য খুব ভালো সময়। আপনার বেতন বৃদ্ধি হতে পারে। মা-বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকায় আপনি ব্যবসার কাজে তাদের সহায়তা পাবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা আপনার রয়েছে। তাছাড়া আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

  • কর্কট রাশি

যোগের শুভ প্রভাব পড়বে কর্কট রাশির ব্যক্তিদের ওপর। পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনি যদি কোথাও ঋণ দেন সেখান থেকে টাকা ফেরত পেয়ে যাবেন। ব্যবসায় আটকে থাকা টাকা আপনার পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রাশির নবম ঘরে তৈরি হবে এই শুভ যোগ। এসময় আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। মানসিক চাপ কমবে। আপনি দেশ-বিদেশে ভ্রমণ করতে পারেন। ধর্মীয় বা শুভ কাজে অংশ নিতে পারেন। তাছাড়া যেকোনোও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন।

  • মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন খুব সুখের হবে। আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গে যে অশান্তির পরিবেশ ছিল সেই অশান্তি অনেকটাই কমবে। আপনারা কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। এসময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। এই সময় আপনি যদি আর্থিক দিকে লাভ করতে চান করতে পারেন। তবে এসময় যে কাজ করবেন সেই কাজ মাথা ঠান্ডা রেখে করবার চেষ্টা করবেন। আর সকলের সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করবেন। অহংকার এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনি যদি কোথাও অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+