Tirgrahi yog 2024: বছরের শুরুতেই তৈরি হবে ‘ত্রিগ্রহী যোগ’, দাম্পত্য জীবনে সুখী হতে চলেছেন কারা

Tirgrahi yog 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট ২৭ টি নক্ষত্র, নয়টি গ্রহ, বারো রাশির উল্লেখ রয়েছে। প্রায় প্রতি মাসেই গ্রহরা স্থান পরিবর্তন করে শুভ ও অশুভ প্রভাব ফেলে সকল রাশির ব্যক্তিদের উপর। বছরের শুরুতেই মকর রাশিতে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ।

নতুন বছরের শুরুতেই মঙ্গল, বুধ, সূর্যের মিলনে এই শুভযোগ তৈরি হবে। যোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। আর্থিক দিকে তারা খুব লাভ করতে পারবেন। জীবনে সফলতা লেগে থাকবে তাদের, দেখুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Tirgrahi yog 2024

  • মকর রাশি

ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে মকর রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন আপনি। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। বিবাহিত ব্যক্তিরা জীবনে খুব সুখী হবেন। তাছাড়া আপনার জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন আপনি পাবেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।

  • তুলা রাশি

যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির জাতিকাদের উপর। এসময় আপনার পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। যারা সরকারি চাকরি করছে তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেসরকারি চাকরিতে যারা কর্মরত তারা বড় কোনোও কাজের দায়িত্ব পেতে পারেন। নতুন যানবাহন কিনতে পারেন। এসময় আপনি চাকরির জায়গায় আরোও বেশি উন্নতি করতে পারবেন। এসময় আপনি দাম্পত্য জীবনে খুব সুখী হবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এসময় যারা গবেষণা করছেন তাদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনি কোনোও প্রতিযোগিতা মূলক পরীক্ষায দিলে সেখান থেকে সফলতা আসবে আপনার। শুধু তাই নয়, অফিসের সিনিয়রদের কাছ থেকে কাজের জন্য সহযোগিতা পাবেন আপনি। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। এই সময় মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। আপনাকে পায়ে ব্যথায় ভুগতে হতে পারে। তবে সময় মতন চিকিৎসকের পরামর্শ নেবেন। তবেই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+