ভুলেও এই জিনিসগুলি বাড়িতে রাখবেন না, কেউ দিলেও নেবেন না, কিন্তু কেন?
সকলে কঠিন পরিশ্রম করেন জীবনে সুখী হওয়ার জন্য। যদিও কেউ সুখী হন, কেউ সুখী হন না। আমরা জীবনে এমন অনেক ছোটখাটো ভুল করে থাকি, যার কারণে জীবনে নেমে আসে নানান সমস্যা। সৃষ্টি হয় বাস্তু ত্রুটির। পরিবারের নানান অশান্তির সম্মুখীন হতে হয় ব্যক্তিকে।
এমনকি আর্থিক সংকট জীবনে লেগে থাকে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এমন অনেক জিনিস আছে সেগুলি ভুলেও আপনার বাড়িতে রাখবেন না কিংবা অন্যের বাড়ি থেকেও নিজের বাড়িতে আনবেন না। এতে আপনার জীবনে আসবে নানান সমস্যা। জানুন কোন কোন জিনিস আনবেন না।

- পুরানো, ভাঙা আসবাবপত্র
বাস্তু বিশেষজ্ঞদের মতে, আপনার বাড়িতে কোনও পুরনো আসবাবপত্র রাখবেন না অর্থাৎ যে আসবাবপত্র আপনি ব্যবহার করছেন না, রেখে দিয়েছেন সেগুলো রাখবেন না। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বিরাজ করবে।
অন্যের বাড়িতে যদি কোনও পুরানো আসবাবপত্র আপনাকে দেয়, তা কখনোই নিজের বাড়িতে নিয়ে আসবেন না। এটি আপনার ঘরে দারিদ্রতা নিয়ে আসতে পারে। আপনি কখনোই সুখী হবেন না। এই ভুলগুলো করা এড়িয়ে চলুন। তবেই আপনি জীবনে সুখী হবেন।
- ছেঁড়া জুতো
ছেঁড়া জুতো বাড়িতে রাখলে বাড়িতে শুধু যে বাস্তু ত্রুটির সৃষ্টি হয় তা নয়, এই ছেঁড়া জুতোই আপনার জীবনে নানান সমস্যার সৃষ্টি করতে পারে। এতে আপনার জীবনে অর্থহানি হতে পারে। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধতে পারে। সেই সঙ্গে আপনি কোনও কাজেই তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। তাই ছেঁড়া জুতো বাড়ি থেকে বিদায় করুন।
অন্যের জুতো কখনোই ভুল করে আপনার পায়ে পরবেন না। যদি এই জুতো পরেন তাহলে আপনার জীবনে নানান সমস্যা আসবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। সেই সঙ্গে পরিবারের বিবাদের সৃষ্টি হবে। বিবাহিত জীবনেও আপনার নানান সমস্যা আসবে। তাই আগেই সাবধান হোন।
- ছাতা
পুরনো ছাতা কখনই কারোর ব্যবহার করবেন না। সেই সঙ্গে আপনার ছাতা যদি ছিড়ে যায় কিংবা ভেঙে যায় যদি সেটি আপনি ব্যবহার না করেন তাহলে অবশ্যই ফেলে দিন। এই ভাঙা ছাতা বাড়িতে রাখবেন না।
ভাঙা ছাতা রাখলে কখনোই আপনার আর্থিক দিকে লাভ হবে না। জীবনে আসবে নানান সমস্যা। এমনকি আপনার জন্মকুণ্ডলী গ্রহরা দুর্বল হয়ে পড়বে। সেই সঙ্গে শনি গ্রহের অশুভদৃষ্টিতে আপনার জীবনে নিয়ে নেমে আসবে নানান সমস্যা। আপনার জীবন থেকে সব সুখ চলে যাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications