সেপ্টেম্বরেই তৈরি হবে এই শুভ রাজযোগগুলি, লাকি রাশির ব্যক্তি হয়ে উঠবেন কারা

জ্যোতিষশাস্ত্রে, প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। এসময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে। আর সেপ্টেম্বর মাসেই তিনটি রাজযোগ তৈরি হতে চলেছে। যোগগুলোর বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিরা।

গ্রহের রাজকুমার বুধ গ্রহ ২৩ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করে তৈরি করবে ভাদ্র রাজযোগ। ১৮ সেপ্টেম্বর নিজস্ব রাশি তুলা রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ, সেখানেই তৈরি হবে মালব্য রাজযোগ। শনি তৈরি করবে শশ রাজযোগ।

Astrology

এই তিনটি রাজযোগের শুভ প্রভাব পড়বে এই রাশির ব্যক্তিদের। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন তারা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তির রয়েছেন।

  • মেষ রাশি

মেষ রাশি জাতির জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় কাজের জায়গায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন।

দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন। এসময় সহকর্মীদের সঙ্গে ভালো থাকতে পারবেন। নতুন চাকরি পেতে পারেন। দেশ বিদেশে ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করুন।

  • বৃষ রাশি

যোগের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির ব্যক্তিদের উপরে। এই সময় পরিবেশ অনুকূলে থাকায় আপনি ভালো থাকতে পারবেন। বিবাহিতদের শুভ সময়। ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে। এসময় সকলেই আপনার কাজের প্রশংসা করবেন। দূরে কোথাও ঘুরতে গেলে বাবা-মাকে সঙ্গে নিয়ে নিয়ে যান।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর এই যোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনাদের চাকরি থেকে ব্যবসায় অগ্রগতি হবে। পরিবারের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। সোনা ব্যবসায় লাভের মুখ দেখবেন। যারা চাকরি করছেন, তাদের আয় খুব ভালো হবে। কাজের জায়গায় জুনিয়র ও সিনিয়াদের বিশেষ সহযোগিতা পাবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। বিবাহিতদের খুব শুভ সময়। নতুন সম্পত্তি কিনতে পারবেন। সাহস ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। নতুন কোনও চাকরি পাওয়ার সম্ভবনা আপনার রয়েছে। তবে যে কাজে হাত দেবেন মাথা ঠান্ডা রেখে করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+