শুক্রের কারণে চলতি মাসেই সাফল্যের মুখ দেখবেন কারা, জানুন এখানে

শুক্রের কারণে চলতি মাসেই সাফল্যের মুখ দেখবেন কারা, জানুন এখানে

জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সম্পদ, ভালবাসা, বিবাহের কারক বলা হয়। অক্টোবর মাসের ২ তারিখ শুক্র ঘর পরিবর্তন করেছে। নভেম্বর মাসের ২০ তারিখ শুক্র সোজাপথে হাঁটতে শুরু করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই গতিকে খুব শুভ বলে মনে করা হয়। এই সময় সকল রাশির উপর বিশেষভাবে প্রভাব ফেলে শুক্র গ্রহ। তবে এ সময় কর্মজীবন থেকে অর্থনৈতিক জীবনে কিছু রাশির ব্যক্তিরা খুব সুখে থাকতে পারবেন। জেনে নিন সেই রাশির তালিকায় ঠিক কারা রয়েছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে খুব সাফল্যের সময়। এসব আপনারা আর্থিক দিক অনেক উন্নতি করতে পারবেন। বর্ধিত আয় থেকে আপনি অনেকটাই স্বস্তি পাবেন। চাকরি এবং ব্যবসা আপনার উন্নতি হবে। কাজের জায়গায় পদোন্নতি বাড়বে। সম্মান ক্রমশ বাড়তে থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্যের সময় শুরু। শরীর সুস্থ রাখার চেষ্টা করুন।এ সময় আপনাদের বস আপনাদের সান্নিধ্যে থাকবেন না। কাজের জায়গায় আপনার নানা অসুবিধা হবে। তবে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। প্রাণায়াম করতে পারেন। সঙ্গিনীকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। তাহলেই আপনার দাম্পত্য জীবনে সুখ ফিরবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শুক্রের উত্থানের কারণে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু। এ সময় আপনাদের জীবনে যেসব সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনারা বেরোতে পারবেন। চাকরিতে পদোন্নতি পাবেন। দ্রুত জীবনের সিদ্ধান্ত নিন। এ সময় চাকরির সিদ্ধান্ত নিলে আপনার জীবনের সাফল্যের সময় শুরু হবে। ব্যবসার ক্ষেত্রে দ্বিগুণ লাভ হবে। যেকোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। আপনাদের এ সময় বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন । আপনি লটারি কাটতে পারেন তা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে শুক্রের কারণে সাফল্যের সময় শুরু। এ সময় আপনার পড়াশোনা থেকে চাকরির সকল জায়গায় সাফল্য পাবেন। যারা বিদেশে যেতে চাইছেন যেতে পারেন। তাদের জীবনে সাফল্যের সময় শুরু। ভাগ্য আপনার সহায় থাকবে। এসময় আপনার শরীরের দিকে বিশেষ নজর দিন। ব্যবসাক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন, উন্নতি হবে। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি দিতে পারেন সেখানে আপনার উন্নতি হবে। এ সময় আপনি যেটি আশা করছেন সেটাই করতে পারবেন। তবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলুন। শরীরের দিকে বিশেষ যত্ন নিন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+