বুদ্ধ পূর্ণিমার সময় থেকে ভাগ্যের দ্বার উন্মোচিত হবে কোন রাশির জাতকদের, জানেন
মে মাসে ৫ তারিখ বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি পড়েছে। এদিন পালিত হবে বুদ্ধ পূর্ণিমা। এদিনই পালিত হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই দিনটি কিন্তু খুব বিশেষ বলে মনে করা হয়।

কোন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে
বছরে প্রথম চন্দ্রগ্রহণ হবে বুদ্ধ পূর্ণিমার রাতে অর্থাৎ পাঁচই মে রাত ৮ টা ৪৫ মিনিটে শুরু হবে, যা শেষ হবে ১টায়। বুদ্ধ পূর্ণিমার সময় কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকা কারা রয়েছেন।

মেষ রাশি
বুদ্ধ পূর্ণিমায় মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময়ে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন। যারা চাকরিজীবী রয়েছেন তারা চাকরিতে সফলতা অর্জন করতে পারবেন। যে আইনি মামলা এতদিন জড়িয়ে ছিলেন আপনি, সেই মামলা থেকে বের হতে পারবেন আপনি, দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনার। শুধু তাই নয় আপনাদের ক্রমশ আয় বাড়তে থাকবে। জীবনের শুভ সময় শুরু হবে আপনার।

মিথুন রাশি
বুদ্ধ পূর্ণিমায় মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা আসবে। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। তবে সব কাজ করার আগে দুবার ভেবে তবেই করবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের।

সিংহ রাশি
এই রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময়ে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। ধর্মীয় কাজে ক্রমশ আপনার আগ্রহ বাড়বে। এতদিন যে কাজের জন্য আপনি পিছিয়ে ছিলেন তা হয়ে যাবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

মকর রাশি
এই রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। কাজের জন্য প্রশংসা পাবেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনাদের। মাথা ঠান্ডা রেখে যে কাজ করবেন সে কাজেই সফলতা মিলবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।এসময় আপনার আর্থিক দিকে যেমন লাভ হবে তেমন যারা বেসরকারি চাকরি করছেন তারা চাকরির জন্য পদোন্নতি পেতে পারেন। যারা সরকারি চাকরিতে যুক্ত তাদের জন্য খুব শুভ সময় শুরু। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications