শনি মার্গীর কারণে কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখে চলুন এই রাশির ব্যক্তিরা
শনি মার্গীর কারণে কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখে চলুন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে সূর্যের পুত্র শনিকে বলা হয়। কর্মের দেবতা হিসেবে আমরা শনিকেই জানি। যিনি সকল রাশির ব্যক্তিদের তাদের কর্মফল অনুযায়ী ফল দান করে থাকেন । যে ব্যক্তি খারাপ কাজ করেন শনি তাকে খারাপ ফল দেন। যে ব্যক্তি ভালো কাজ করে থাকেন শনি তাকে ভালো ফল দেন। তবে শনি যখন কারোর ওপর অশুভদৃষ্টি ফেলেন তখন সেই রাশির ব্যক্তিদের জীবনে খারাপ সময় চলে আসে। এ সময় তাদের জীবনের নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। তাদের জীবনে আর্থিক অবস্থা থেকে দাম্পত্য জীবনে অসুবিধার সম্মুখীন হতে হয়। অক্টোবর মাসের ২৩ তারিখ শনি ঘর পরিবর্তন করেছে, সে ১৭ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত একই রাশিতে থাকবে। তবে এই সময় কিছু রাশির জন্য খুব অশুভ সময় শুরু। তাদের খুব সাবধানে ও সতর্ক থাকতে হবে। না হলে তাদের অনেক বড় ক্ষতি হতে পারে। জেনে নিন কোন কোন রাশির সাবধানে থাকার কথা বলা হচ্ছে।

মিথুন রাশি
শনি মার্গীর কারণে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে নানান অসুবিধা আসার সম্ভাবনা রয়েছে। এই সময় তাদের শরীরের দিকে বিশেষ যত্ন নেওয়া উচিত। তাদের শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে আপনাদের ক্রমশ অশান্তি বাঁধতে পারে। এ সময় মাথা ঠান্ডা রেখে প্রতিটি কাজে নজর দিন, না হলে আপনার জীবনে অনেক অসুবিধা আসতে পারে।

বৃশ্চিক রাশি
এই রাশিদের জীবনে ক্রমশ ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের খুব সতর্ক থাকতে হবে না হলেই চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা এ সময় সহকর্মীদের সঙ্গে তর্ক-বিতর্ক করবেন না। কথায় সংযম রেখে চলার চেষ্টা করুন। ব্যবসাক্ষেত্রে এই সময় বিনিয়োগ না করাই ভালো। তাহলে আপনার আর্থিক অবনতি হতে পারে। পরিশ্রম করার পরেও আপনি তেমন ফল লাভ করতে পারবেন না।

ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিদের বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। এসময় আপনারা কারোর থেকে ঋণ নেবেন না এবং কাউকে ঋণ দেবেন না। অংশীদারিত্ব কাজে কখনোই বিনিয়োগ করবেন না। স্বাস্থ্যের দিকে যত্ন নিন । এ সময় কাউকে ঠকাবেন না বা কাউকে মিথ্যে বলবেন না। বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন না, পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা করুন না হলে পরিবারের সদস্যদেরও সমর্থন আপনি পাবেন না।

মকর রাশি
শনি মকর রাশিতে প্রবেশ করেছে। তাই এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় নানান সমস্যা আসতে পারে। এই সময় আপনারা নতুন ব্যবসা শুরু করবেন না বা ব্যবসায় বিনিয়োগ করবেন না। আপনাদের বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। ভাইবোনেদের স্বাস্থ্যের প্রতি একটু নজর দিন। তাছাড়া আপনার গুপ্ত রোগ আবারও চাগা দিয়ে উঠতে পারে। তাই নিজের শরীরের দিকেও যত্ন নিন। যখন আপনি বাইরে বেরোবেন তখন খুব সাবধানে পথে চলবেন ,না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

যে সকল ব্যক্তির উপর শনির অশুভদৃষ্টি রয়েছে তারা যদি এই অশুভদৃষ্টি কাটাতে চান তাহলে মেনে চলুন এই প্রতি কারগুলি
১) প্রতি শনিবার কোনও ব্যক্তিকে সরিষার তেল দান করুন
২) পিপিল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালুন। এটি করবেন প্রতি শনিবার।
৩) শনির অশুভদৃষ্টি এড়াতে প্রতি শনিবার শনিদেবের মন্ত্র জপ করুন। সেই সঙ্গে হনুমান চল্লিশাও পাঠ করুন।
৪) যদি আপনি পারেন অভাবী বা দারিদ্র ব্যক্তিদের সাহায্য করুন। তাদের অবশ্যই খেতে দিন, এতে শনির অশুভদৃষ্টি চলে যাবে।
৫) আপনি সকলের সঙ্গে সবসময় ভালো ভাবে কথা বলুন, সকলকে সম্মান করে চলার চেষ্টা করুন।
৬) অবলা জীবদেরকে খেতে দিন, পারলে প্রতি শনিবার কুকুরদেরকেও খাওয়ান।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications