এই রাশির ব্যক্তিরা মহাদেবের প্রিয় রাশি, কিন্তু কেন এদের ওপর শিবের আশীর্বাদ থাকে, জানেন?
রাত পোহালেই শিবরাত্রি। অর্থাৎ চলতি বছর ২৬ ফেব্রুয়ারি পড়েছে শিবরাত্রি উৎসব। এদিন মহাদেবকে সন্তুষ্ট করতে শিব ভক্তরা উপোস করে মহাদেবের পুজো করেন। এতে শিবের বিশেষ কৃপা পান তারা।
এমনকি জীবনে সফলতা লেগে থাকে। চাকরি, ব্যবসা থেকে বিবাহিত জীবনেও তারা খুব সুখী হন। তাছাড়াও এই রাশির ব্যক্তির ভগবান শিবের খুব প্রিয়। তবে কেন তারা সব সময় ভোলেবাবার বিশেষ কৃপা পান, জানেন?

- মেষ রাশি
মেষ রাশির অধিপতি হল মঙ্গল । এরা হনুমানজির বিশেষ কৃপা পান। হনুমানজিকে ভগবান শিবের অবতার বলে মনে করা হয়। তাছাড়া ভগবান শিবের প্রিয় রাশিগুলির মধ্যে প্রথমেই রয়েছে মেষ রাশি। তাই ভোলেবাবার আশীর্বাদও তাদের উপর থাকে। তাই তারা কর্মজীবন থেকে ব্যবসায়ে অনেক লাভ করতে পারেন।
- কর্কট রাশি
কর্কট রাশির অধিপতি হল চন্দ্র। ভগবান শিব তার মাথায় রাখেন চন্দ্রকে। তাই কর্কট রাশির জাতক-জাতিকাদের ওপর চন্দ্র ছাড়াও ভগবান শিবের বিশেষ কৃপা থাকে। তাই তারা খুব ধৈর্যশীল ব্যক্তি হন। কোনও কাজেই তারা কখনও পিছিয়ে যান না। এমনকি আর্থিক দিকেও তারা যথেষ্ট উন্নতি করতে পারেন।
- তুলা রাশি
তুলা রাশির অধিপতি হল শুক্র। আর তুলা রাশি ভগবান শিবের প্রিয় রাশির মধ্যে একটি। আর শুক্রের সঙ্গে ভগবান শিবের বিশেষ যোগ রয়েছে। তাই মহাদেবের কৃপা সর্বদাই পেয়ে থাকেন তুলা রাশির ব্যক্তিরা। সেই সঙ্গে শুক্রের কৃপাতেও তারা বিবাহিত জীবনে খুব সুখী হন। চাকরি থেকে ব্যবসাতেও তারা যথেষ্ট লাভ করতে পারেন।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের অধিপতি হলেন শনিদেব। আর শনি ভগবান শিবকে দেবতা বলে মনে করেন। তাই শিবের পুজো ব্যক্তির পুজো করেন, তার ওপর শনি মহারাজেরও কৃপা থাকে। ভগবান শিব কিন্তু এই রাশির ব্যক্তিদের ওপর সর্বদাই কৃপা করেন। এমনকি এদের জীবনে সব সময় সুখ লেগে থাকে।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। তাই এই রাশির জাতক জাতিকারা ভগবান শিবের খুব প্রিয়। এরা খুব সত্যবাদী, সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকেন। ভগবান শিব এদের ওপর সর্বদাই সন্তুষ্ট থাকেন। এরা জীবনে খুব সুখী প্রকৃতির ব্যক্তি হন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications