শনির প্রিয় রাশি কারা, কাদের ওপরেই বা সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব কম পড়ে, জানেন
জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মদাতা গ্রহ বলেই মনে করা হয়ে থাকে। শনি যখন কোনও রাশির ব্যক্তির উপর অশুভ দৃষ্টি দেন তখন তার জীবন ছারখার হয়ে যায়। আবার যে ব্যক্তি শুভ কাজ করেন শনি তাকে শুভ ফল দিয়ে থাকেন। শনিদেবের কৃপায় অনেকের জীবনেই আসে সফলতা। এমন কিছু রাশির ব্যক্তিরা রয়েছেন যারা শনিদেবের খুব প্রিয়। যাদের ওপর শনিদেব সহজে অশুভ দৃষ্টি দেন না।
সেই সঙ্গে তাঁদের ওপর সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব খুব কম পড়ে। সর্বদা সেই রাশির ব্যক্তিদের ওপরে শনির কৃপা থাকে। তাই তারা জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারেন। আর্থিক দিকেও তাদের খুব লাভ হয়। কোনও কাজেই তারা পিছিয়ে পড়েন না। জানুন শনিদেবের প্রিয় রাশি কারা।

- বৃষ রাশি
শনিদেবের প্রিয় রাশি হল বৃষ রাশি। তবে বৃষ রাশির অধিপতি কিন্তু শুক্র। শনি এই রাশির কর্ম ও ভাগ্যের ঘরে বিরাজ করে। শনির সঙ্গে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে শুক্রের। আর বৃষ রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের বিশেষ কৃপা সব সময় লেগে থাকে। তাই তাদের উপর শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব একটু কম পড়ে। শনিদেবের আশীর্বাদে তাঁরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। সকল কাজে তারা সম্মান অর্জন করতে পারেন। সমাজে প্রতিপত্তি তাদের ক্রমশ বাড়তে থাকে। আর্থিক দিকে তাদের খুব লাভ হয়। তাদের অর্থের অভাব কখনোই হয় না। জীবনে তারা সকল কাজেই এগিয়ে যেতে পারেন।
- তুলা রাশি
শনিদেব বৃষ রাশির মতন তুলা রাশির ব্যক্তিদেরকেও ভীষণ পছন্দ করে থাকেন। এই রাশির উচ্চ আসনে বসে আছেন শনি। যদিও এই রাশির উপরে সাড়েসাতি এবং ধাইয়ার প্রভাব মাঝে মধ্যে পড়ে, তবে তার প্রভাব কিন্তু অনেকটাই কম। গ্রহের কৃপায় তাঁরা জীবনে সকল কাজে খুব উন্নতি করতে পারেন। যদি এই রাশির ব্যক্তিরা প্রত্যেক শনিবার শনিদেবের পুজো করার পাশাপাশি সরিষার তেল দেবতাকে অর্পণ করেন তাহলে তাঁদের মনোবাসনা পূর্ণ হবে। আর্থিক দিকেও তাদের খুব লাভ হবে। যারা ব্যবসা করছেন তাদের জীবনেও মিলবে সফলতা।
- মীন রাশি
মীন রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি এবং শনিদেবের মধ্যে এক মিত্রতার সম্পর্ক রয়েছে। তাই শনিদেবের আশীর্বাদ সবসময়ই থাকে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এই রাশির ব্যক্তিরা কখনোই অভাব অনটনের মধ্যে দিয়ে যান না। শনিদেবের কৃপায় তাদের জীবনে কোনও সমস্যা থাকে না। তারা সকল কাজেই এগিয়ে যেতে পারেন। তাঁরা জীবনে প্রচুর অর্থ লাভ করতে পারেন। তাঁরা কোনও কাজে পিছিয়ে পড়েন না। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারেন। এমন কি শত্রুরাও সহজে এদের ক্ষতি করতে পারে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications