হোলিতে তৈরি হচ্ছে এই শুভ রাজযোগগুলি, গোল্ডেন টাইম শুরু কাদের?

জ্যোতিষশাস্ত্রে সব গ্রহরা তাদের সময় মতো স্থান পরিবর্তন করে থাকে। আর সেই বিশেষ সময়ে তারা নানান রকম যোগ, রাজযোগের সৃষ্টি করে। তার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির জাতক জাতিকাদের ওপর। সেটি কারোর জন্য ভালো হতে পারে, আবার কারোর জন্য খারাপ হতে পারে।

মার্চ মাসে ১৪ তারিখ হোলি উৎসব পড়েছে। আর এদিনে বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। শুক্র মীন রাশিতে থাকায় মালব্য রাজযোগ, শনি কুম্ভ রাশিতে থাকায় তৈরি হবে শশ রাজযোগ তৈরি করবে।

astrology

ছবি সৌজন্য- pexels

সূর্য ও বুধের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ, শুক্র ও বুধের মিলনে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। এই রাজযোগগুলির প্রভাবে এই রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, সেই তালিকায় কারা রয়েছেন, জানুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর এই রাজযোগগুলির শুভ প্রভাব পড়বে। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। নিজেকে শান্ত রেখে সব কাজ করবেন। তাছাড়া দীর্ঘদিন ধরে যে আইনি সমস্যায় আটকে ছিলেন সেই সমস্যা থেকে বের হতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছাপূরণ হতে পারে। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের।

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সুখের সময়। আপনার মনে শান্তি লেগে থাকবে। তাছাড়াও দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি। এসময় সমাজে সম্মান বাড়তে থাকবে। পরিবার ও স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। যারা পাইকারি ব্যবসা করছেন, তাদের সাফল্যের সময় শুরু। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। দূরে কোথাও ঘুরতে গেলে, সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন আপনারা।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যদি ধর্মীয় কোনও ভ্রমণে যেতে চান যেতে পারেন, তাছাড়া আপনার সন্তানের সুখবরে আপনার মনে খুশি থাকবে। কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। এই সময় প্রচন্ড সুখে থাকতে পারবেন আপনি। ব্যবসার যেকোনও কাগজ বা ফাইল মনোযোগ সহকারে পড়ুন। তারপরে তাতে সই করুন। আপনি বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির জাতক জাতিকারা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+