New Year 2025: জানুয়ারিতে ঘর বদল করবে এই শুভ গ্রহরা, টাকার পাহাড়ে বসতে চলেছেন কারা
২০২৫ সাল আসতে আর বেশিদিন বাকি নেই। আর নতুন বছর নিয়ে সকলের নানান প্রত্যাশা থাকে। ২০২৫ সালের জানুয়ারি মাসেই অনেক শুভ গ্রহ তার স্থান পরিবর্তন করবে। আগামী মাসেই এই চারটি বড় গ্রহ তার ঘর পরিবর্তন করতে চলেছে। তার ভেতরে রয়েছে বুধ, মঙ্গল-সহ অনেক বড় গ্রহ।
রাজপুত্র বুধ গ্রহ বৃশ্চিক রাশি ছেড়ে ৪ জানুয়ারি ধনু রাশিতে প্রবেশ করবে। ২০ দিন একই রাশিতেই থাকবে সে। তারপর ২৪ তারিখ মকর রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ। এরপর গ্রহের রাজা সূর্য ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করবে। এর সঙ্গে সঙ্গে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হবে।

সমস্ত শুভ কাজ শুরু করতে পারবেন আপনারা। তারপর এই গ্রহ বদল করবে। মঙ্গল গ্রহ যাকে সেনাপতি গ্রহ বলে মনে করা হয়। ২১ জানুয়ারি মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল গ্রহ।
২০২৫ সালে ধনসম্পদের অধিপতি শুক্র কুম্ভ থেকে বেরিয়ে ২৮ জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। অর্থপ্রাপ্তি নিশ্চিত। বিলাসবহুলভাবে জীবনযাত্রা করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। এসময়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া নতুন যানবাহন, সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। জানুয়ারি মাসে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এসময় আপনি নিজের নতুন ব্যবসা শুরু করতে পারেন। সেখানেও সফলতা আসবে আপনার।
- মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। এসময় কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে মনের মানুষের সঙ্গে দেখা হবে। নয়া সম্পত্তির মালিক হবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications