৬০ বছর পর শিবরাত্রিতে ঘটতে চলেছে বিরল কাকতালীয় ঘটনা, ব্যাঙ্ক, ব্যালন্স বাড়বে কাদের
জ্যোতিষশাস্ত্রে মহা শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সকলে। এই বিশেষ দিনে আপনি যদি ভগবান মহাদেব ও মাতা পার্বতীর পুজো একসঙ্গে করেন, তাহলে আপনার জীবনে সফলতা নিশ্চিত।
জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, এই বছরের মহাশিবরাত্রি খুবই বিশেষ হতে চলেছে। এই দিনে শ্রবণা নক্ষত্র এবং পরিঘ যোগের সমন্বয় ঘটবে। সেই সঙ্গে চন্দ্র থাকবে মকর রাশিতে। ৬০ বছর পর এদিনে বিরল কাকতালীয় ঘটনা ঘটবে। আর এই সময়ে তিন রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না এই রাশির জাতিকারা। এই সময় আপনার শুভ সময় শুরু হবে। ব্যয় নিয়ন্ত্রণে রেখে করবার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সকলেই আপনার কাজের প্রশংসা করবেন। তাছাড়া আপনার আয় বাড়তে থাকবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের মহা শিবরাত্রি অত্যন্ত শুভ হতে চলেছে। এসময় আপনার সঙ্গে আপনার পরিবারের শুভ সময় বজায় থাকবে। বিবাহিত জীবনেও সুখী হবেন। চাকরিজীবীদের সমাজের সম্মান ও মর্যাদা বাড়তে থাকবে। পিতা মাতার কাছ থেকে খুব ভালো সমর্থন পাবেন। আর্থিক সমস্যা থেকে বের হতে পারবেন। এসময় মানসিকভাবে খুশি থাকবেন আপনি। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকতে পারবেন এই রাশির ব্যক্তিরা। কারোর সঙ্গে ঝগড়া করা এড়িয়ে চলুন। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের মহা শিবরাত্রি থেকেই আয়ের পথ খুলবে। এসময় দীর্ঘদিন ধরে যে বিবাদে জড়িয়েছেন তা থেকে বের হতে পারবেন আপনি। জমি সংক্রান্ত যে সমস্যা জীবনে চলছিল তা কেটে যাবে। এসময় বকেয়া টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। নতুন ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারবেন। তাছাড়া দীর্ঘদিন ধরে যে সমস্যায় জড়িয়ে ছিলেন সেটি থেকেও বেরোতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। যেকোনও পাইকারি ব্যবসায়ে লাভের সময়। কোনও কাজেই পিছিয়ে যাবেন না আপনি। বিবাহিত জীবনে খুব সুখী হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications