সোমবতী অমাবস্যায় কোন কোন যোগ তৈরি হবে, ভাগ্যের দ্বার খুলবে এদের
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে সোমবতী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর ভক্তরা মহা সমারোহে পালন করে থাকেন সোমবতী অমাবস্যা। কথিত আছে, এই বিশেষ দিনে দেবতার পুজো করলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে।
ভাগ্যের দ্বার খুলবে। চলতি বছর ২ সেপ্টেম্বরে পালিত হবে সোমবতী অমাবস্যা। এই দিনটি সোমবার হওয়ায় অত্যন্ত শুভ হবে। এই দিনেই অনেক শুভ যোগও তৈরি হবে। যার বিশেষ প্রভাব পরবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর।

- কোন কোন যোগ তৈরি হবে
সোমবতী অমাবস্যার দিনে সিদ্ধ ও সাধ্য যোগ তৈরি হবে। সিদ্ধযোগ তৈরি হবে সকালে । যা চলবে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। সাধ্য যোগ শুরু হবে সন্ধ্যে সাতটা পাঁচ মিনিট থেকে। এই দিনেই সূর্য হস্ত নক্ষত্রে প্রবেশ করবে। সোমবতী অমাবস্যা থেকে কোন কোন রাশির ভাগ্যের দ্বার খুলবে, জানুন।
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। কোনোও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। কাজের জায়গায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন। এই সময় পরিবারের সঙ্গে কোনও অশান্তির সম্ভাবনা নেই। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় বাবা মাকে নিয়ে দূরে কোথাও ভ্রমনে যেতে পারেন। কর্মক্ষেত্রে সম্মান বাড়তে থাকবে। গুরুত্বপূর্ণ কাজ দ্রুত শেষ হবে। অর্থপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা রয়েছে।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় ব্যবসায় খুব লাভ হবে। শরীর ভালো যাবে। ধর্মীয় কোনও স্থানে ঘুরতে যেতে পারেন আপনি। অফিসে পদোন্নতি ও সম্মান বাড়তে পারে। আয় বাড়তে পারে। এসময় তাড়াহুড়ো করে কোনও কাজের সিদ্ধান্ত নেবেন না।পুরনো জায়গায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।
পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। যারা সরকারি চাকরি, মিডিয়া বা মডেলিংয়ে যুক্ত তাঁদের খুব শুভ সময় শুরু। আপনার আটকে থাকা সব কাজ হয়ে যায়। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications