ঠাকুর ঘরে শঙ্খ রাখলে খোলে বন্ধ ভাগ্যের দ্বার, দূর হয় অশুভ শক্তিও
প্রায় প্রত্যেকটি হিন্দু বাড়িতেই শঙ্খ থাকে। শঙ্খকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শঙ্খের আওয়াজে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়, প্রবেশ করে ইতিবাচক শক্তিও। আর জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শঙ্খের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে।
যে বাড়িতে শঙ্খ থাকে আর তা নিত্যদিন সকাল ও সন্ধ্যায় বাজানো হয়, সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করে। এমনকি তাঁদের অর্থপ্রাপ্তিও নিশ্চিত। বাড়িতে শঙ্খ রাখার অনেক উপকারিতা রয়েছে। আর এটি কিন্তু দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণও স্পষ্ট। জানুন বাড়িতে শঙ্খ রাখার উপকারিতা সম্পর্কে।

ভগবান বিষ্ণুর প্রিয়
শঙ্খকে ভগবান বিষ্ণুর প্রিয় বলেই মনে করা হয়। সমুদ্র মন্থনের সময় শঙ্খের উৎপত্তি হয়েছিল। যা ভগবান হরি তার হাতে ধরেছিলেন। তাই বিষ্ণুর প্রতীক হিসেবেই পূজিত হয় শঙ্খ।
দেবী লক্ষ্মীর বাস
আবার দেবী লক্ষ্মীর বাসস্থান, মানে যেখানে শঙ্খ থাকে, সেখানেই নাকি ধনসম্পদের দেবী লক্ষ্মী থাকেন। আর যে বাড়িতে শঙ্খ থাকে, তাঁদের অর্থপ্রাপ্তি নিশ্চিত। তার পরিবারের সুখ, সমৃদ্ধি লেগে থাকে।
অশুভ শক্তি দূর হয়
শঙ্খ ধ্বনি যে বাড়িতে নিত্যদিন সকাল, সন্ধ্যা শোনা যায়। সে বাড়িতে পরিবেশ সবসময় বিশুদ্ধ থাকে অর্থাৎ শঙ্খের আওয়াজ বাড়িতে কোনও খারাপ অশুভ শক্তি বিরাজ করে না।
বাস্তু দোষ দূর হয়
বাস্তু দোষ দূর করতেও শঙ্খ ব্যবহার করা হয়। তাই বাড়ির প্রবেশপথে যদি বাস্তুদোষ থাকে আর তা কাটাতে আপনি শঙ্খ রাখতে পারেন। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে ও বাস্তু দোষও নিমেষে দূর হবে।
মা লক্ষ্মী প্রবেশ করে
শঙ্খের জল পুরো বাড়িতে ছেটানো অত্যন্ত শুভ। এতে আপনার ঘর শুদ্ধ থাকবে। মা লক্ষ্মীও আপনার বাড়ির ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে।
বিবাহিত জীবনে সুখ আসে
শোওয়ার ঘরে শঙ্খ রাখলে বিবাহিত জীবনে সুখ লেগে থাকে, তবে অবশ্যই দক্ষিণাবর্তী শঙ্খ রাখুন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে।
ব্যবসার উন্নতি হয়
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, দোকান কিংবা কর্মক্ষেত্রে শঙ্খ থাকলে ব্যবসার ভালো চলে। তবে সঠিক ও পরিষ্কার জায়গায় অবশ্যই দক্ষিণাবর্তী শঙ্খ রাখতে হবে।
সুখের পরিবেশ বিরাজ করে
উত্তর -পূর্ব দিকে শঙ্খ রাখলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। বাড়ির উত্তর-পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণে জল ভর্তি শঙ্খ আপনার বাড়িতে রাখলে সুখের পরিবেশ বজায় থাকবে।
দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়
জলভর্তি শঙ্খ দেবতাদের নিবেদন করলে, আপনার দেব-দেবীর আশীর্বাদ পাবেন। তবে ভাঙা শঙ্খ কখনোই ঘরে রাখবেন না। শঙ্খ সব সময় পরিষ্কার ও পবিত্র স্থানে রাখুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications