সূর্য ঘর পরিবর্তন করায় কোন কোন রাশি বিপদের সম্মুখীন হচ্ছে, জানেন

সূর্য ঘর পরিবর্তন করায় কোন কোন রাশি বিপদের সম্মুখীন হচ্ছে, জানেন

সূর্যকে জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজা বলেই মনে করা হয়। ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করছে সূর্য। এই সময়ে প্রত্যেকটি রাশিকে প্রভাবিত করবে এই গ্রহ। কারো জীবনের শুভ ফল দেবে, কারোর বা অশুভ। তবে প্রত্যেক রাশিকে এই সময়ে সতর্ক থাকার কথা বলা হচ্ছে। কারণ এই সময়ের অনেক রাশির জীবনে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন ব্যক্তির জন্ম কুণ্ডলীতে সূর্য যদি দুর্বল জায়গায় থাকে তাহলে সেই ব্যক্তিকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের সমস্যা থাকতে পারে। চাকরি পেতে অসুবিধা হতে পারে। অনেক বাধার মধ্যে পড়তে হতে পারে। রাজনৈতিক বিষয় ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। তাহলে কোন জেনে নিন কোন কোন রাশি এই সময়ে ঝামেলার মধ্যে পড়বেন।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের পঞ্চম ঘরে অবস্থান করবে সূর্য। তাই এই সময়ে তারা শুভ ফল পাবেন না। তাঁদের কিছু সমস্যার মধ্যে পরতে হবে। তাদের জীবনে দেখা দেবে অনেক সমস্যা। বোনেদের কাছ থেকে সেরূপ সহযোগিতা পাবেন না। চাকরি ক্ষেত্রে ততটা লাভবান হবেন না। সময়টা খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে আরোও সতর্ক থাকতে হবে। মন দিয়ে কাজ করতে হবে না হলে ঝুঁকি আরো বাড়তে পারে।

 বৃষ রাশি

বৃষ রাশি

আর্থিক দিক থেকে লাভবান আপনারা এই সময় হবেন না। কঠিন পরিশ্রম করলে তবেই আপনারা টাকা উপার্জন করতে পারবেন। এই সময়ে বাইরের খাবার এড়িয়ে চলুন। সেই সঙ্গে বাড়তি খাবার এড়িয়ে চলুন। বাসি মাংস, বাসি খাবার খাবেন না। তাহলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। পেট সংক্রান্ত সমস্যায় আপনাকে পড়তে হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের সূর্য তৃতীয় ঘরে অবস্থান করবে। তাই এই সময় আপনারা ততটা শুভফল পাবেন না। জীবনের সমস্যা লেগেই থাকবে। পারিবারিক জীবনে অশান্তি বাড়বে ক্রমশ। আপনি হঠাৎ রেগে যাবেন। প্রিয়জনের সঙ্গে আপনার সম্পর্ক ভাঙার সম্ভাবনা রয়েছে। তাই মাথা ঠান্ডা রেখে চলুন। তবেই আপনি এগোতে পারবেন।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

দশম ঘরের অধিপতি সূর্য। এই সময় আপনি মাথা ঠান্ডা রেখে চলুন। না হলে কোন কাজে সফলতা পাবেন না। মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। আর্থিক দিকে আপনার ততটা সুফল পাবেন না। পরিশ্রম করলে তবে জীবনের সফলতা মিলবে। ব্যবসায় বিনিয়োগ করবেন না। নতুন ব্যবসায় খোলার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু জীবনে সাফল্য পাবেন না। এই সময়ে কাউকে টাকা ধার দেবেন না। কারণ সে টাকা পেতে আপনাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+