সূর্য গোচরে ব্যবসায় বাম্পার লাভ, চাকরিতে উন্নতি হবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে গ্রহের রাজা বলেই মনে করা হয়। সূর্য যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। এই গ্রহ প্রায় একমাস অন্তর অন্তর তার স্থান পরিবর্তন করে থাকে।
সূর্য নভেম্বর মাসে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে তাদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। দেখুন তো আপনি তালিকায় আছেন কিনা?

- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিয়ে খুব লাভ হবে। এই সময় সোনা ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। এই সময় আপনার গুপ্ত ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী থাকতে পারবেন। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন।
এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। কর্মজীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। তাছাড়া যারা রাজনীতি করছেন তাদের জীবনে অত্যন্ত শুভ সময়। এই সময় মনের গুপ্ত ইচ্ছাও পূরণ হবে আপনার।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর সূর্য গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এই সময় পরিবেশ আপনার অনুকূলে থাকবে। তাছাড়া আপনার রাশির পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছে সূর্য। এসময় আপনার সন্তানের কোনও শুভ খবরে আপনার মনের খুশি লেগে থাকবে।
তাছাড়া জীবন অনেক সাফল্য পাবেন। সাহস ও বীরত্ব বাড়তে থাকবে। এসময় আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ভালো সময়। যারা গবেষণায় যুক্ত তাদের জীবনে শুভ সময়। পরিবারের সঙ্গে সুখে থাকতে পারবেন। এসময় মনে শান্তি বজায় থাকবে আপনার।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনার সপ্তম ঘরেই প্রবেশ করবে এই গ্রহ। আপনার স্বামী, স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। যারা কর্মজীবনেযুক্ত তাদের শুভ সময়। এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারবেন আপনি।
বিবাহিত জীবনেও আপনি সুখ পাবেন। এসময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে, সেখান থেকে লাভ হবে। এই সময় ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে মুনাফা অর্জন করতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন, তাদের বেতন হু হু করে বাড়তে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications