রেবতী নক্ষত্রে সূর্য প্রবেশ করে কাদের জীবন সৌভাগ্য ও সমৃদ্ধিতে ভরে তুলবে?

জ্যোতিষশাস্ত্রে, সূর্যকে গ্রহদের রাজা বলে মনে করা হয়। সূর্য যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় বা উদিত হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ প্রভাব ফেলে। সূর্য বৃহস্পতির রাশি মীন রাশিতে উপস্থিত রয়েছে। ৩১ মার্চ সকাল ৮ টায় রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ এপ্রিল পর্যন্ত একই নক্ষত্রে বিরাজ করবে সূর্য।

তারপর অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে সে। এই সময় বুধ ও সূর্যের মধ্যে এক বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। যে কারণে তারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। এমনকি আর্থিক দিকেও তাদের যথেষ্ট লাভ হবে। জানুন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

astrology news

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার আর্থিক দিকে লাভ হওয়ার সম্ভাবনাও রয়েছে। জীবনে প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কেরিয়ারে আসবে সফলতা। তাছাড়া আপনি যদি বিদেশে কাজ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তাছাড়া আপনি দাম্পত্য জীবনেও খুব সুখী হবেন। আর্থিক সংকট কেটে যাবে। শান্তিতে সংসার করতে পারবেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় আপনার আত্মবিশ্বাস ও সাহস বাড়বে। আপনার বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে মিলবে সফলতা। শুধু তাই নয়, এসময় আপনি যদি পরিবারের সঙ্গে কথা কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সকল কাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন। তাছাড়া আপনি যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা মেলার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন। আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। এসময় চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

  • কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিদের ওপর সূর্যের বিশেষ কৃপা থাকবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রচুর অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এসময় আপনি অর্থ ভালো সঞ্চয় করতে পারবেন। শরীর আপনার ভালোই থাকবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। সততার সঙ্গে যে কাজ করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+