সিংহে প্রবেশ সূর্যের, ঘরে সুখ, শান্তি, মুঠো মুঠো টাকা আসবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে, সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য হল গ্রহের রাজা। সূর্য যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয়, তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। সূর্য যখনই মকর রাশিতে প্রবেশ করে তখনই কিন্তু মকর সংক্রান্তি উৎসব পালিত হয়।
১৬ অগাস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে সিংহ সংক্রান্তি তৈরি করবে। সূর্য সিংহ রাশিতে থাকবে একমাস। সূর্যের রাশি পরিবর্তনে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে খুব সফলতা আসবে। জীবনে তাঁরা অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে কাদের। দেখুন তো তালিকায় আপনি রয়েছেন কিনা।

- কর্কট রাশি
সূর্যের স্থান বদলে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় কাজের জায়গায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় আসবে সফলতা। ভাগ্যের দ্বার খুলবে আপনার। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। নিজের জন্মকুণ্ডলীতে সূর্যকে আরও শক্তিশালী করতে প্রতিদিন জল নিবেদন করুন।
- সিংহ রাশি
সূর্য স্থান পরিবর্তন করায় সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এই সময়ে যারা রাজনীতি করছেন, তাদের খুব শুভ সময় শুরু হবে। অমীমাংসিত কাজ হয়ে যাবে।
ব্যবসায়ে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। এই সময় পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। আপনারা নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সূর্যের স্থান বদল অত্যন্ত শুভ হবে। কারণ এই সময় পরিবেশ আপনার অনুকূলে থাকবে। চাকরি থেকে ব্যবসায় আসবে সফলতা। আপনি নতুন কোনও কাজে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। তাছাড়া দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে আপনার। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকারা পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। মানসিক চাপ ও আগের থেকে অনেক কমবে। এই সময় তারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া কাজের জায়গায় খুব সাফল্য পাবেন আপনি। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকায় আপনি ব্যবসায় প্রত্যেকটি কাজে তাদের সাহায্য পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications