সূর্য গোচরে চাকরি থেকে ব্যবসায় উন্নতির শিখরে পৌঁছবেন কোন রাশির জাতকরা?

জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহদের রাজা বলেই মনে করা হয়। সূর্য যখন স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে। তা আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। ১৬ জুলাই গ্রহের রাজা সূর্য তার রাশি পরিবর্তন করতে চলেছে। কর্কট রাশিতে সূর্যের প্রবেশ অত্যন্ত শুভ হবে। আর এই রাশিতে সূর্যের প্রবেশকে কর্কট সংক্রান্তিও বলা হয়। তাই এই বিশেষ দিনে দান ও স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে।

সূর্য স্থান বদল করায় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ব্যবসায় সাফল্যের সময় শুরু হবে কোন রাশির ব্যক্তিদের কাদের। নতুন সম্পত্তিই বা কারা কিনতে চলেছেন, জানুন।

business

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের তৃতীয় ঘরে প্রবেশ করবে। কেরিয়ার থেকে ব্যবসায়ে এগিয়ে যেতে পারবেন। এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ। ব্যবসাক্ষেত্রে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। এসময় ব্যবসাতেও খুব সফলতা অর্জন করতে পারবেন আপনি।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে সূর্য। তাই আপনার জন্য অত্যন্ত শুভ সময় শুরু হবে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে খুব ভালো সময়। এছাড়া যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে বেতন বাড়তে পারে। আপনার ওপর বিশেষ কৃপা থাকবে সূর্য দেবতার। আপনি নতুন যদি কোনও কাজ বা ব্যবসা শুরু করতে চান সেখানে সফলতা অর্জন করতে পারবেন । শরীর আপনার ভালোই থাকবে।

  • সিংহ রাশি

সূর্যের বিশেষ কৃপা থাকবে সিংহ রাশির ব্যক্তিদের ওপর। তাই আপনার জন্য অত্যন্ত শুভ সময়। যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা আসবে। আর্থিক সংকট কেটে যাবে। যারা বিদেশে কাজ করতে চাইছেন, তারা যেতে পারেন। তাদের জন্য অত্যন্ত লাভের সময়।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির দশম ঘরে প্রবেশ করবে সূর্য। তাই আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। তবুও এসময় কাজের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো সময়। যারা বেকার রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো থাকার চেষ্টা করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+