Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চন্দ্রের রাশিতে সূর্যের প্রবেশ, গ্রহের রাজার শুভ প্রভাবে ভাগ্য ফিরছে কাদের?

জ্যোতিষশাস্ত্রে, সূর্য গ্রহকে গ্রহের রাজা বলে মনে করা হয়। সূর্য হল সম্মান, প্রতিপত্তি, আত্মবিশ্বাসের কারক। সূর্য যখন স্থান পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।

জুলাই মাসে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে গ্রহের রাজা। চন্দ্রের রাশিতে প্রবেশ করবে সূর্য। কাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, জানুন।

property8615 jpg

  • তুলা রাশি

সূর্য স্থান পরিবর্তন করায় তুলা রাশির জাতক-জাতিকাদের আর্থিক লাভ হবে। শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ সময় শুরু হবে। আত্মবিশ্বাস বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। কোনও বিষয়ে আপনার পিতামাতার কাছ থেকে সমর্থন ও সহযোগিতা পাবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আপনার পরিবারের সমস্ত সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। আটকে থাকা সব কাজ হয়ে যাবে আপনার। ব্যবসায় দ্রুত সফলতা আসবে আপনার।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। ভাগ্য আপনার পক্ষে থাকবে। দেশ-বিদেশে ঘুরতে যেতে পারেন। ধর্মীয় কোনও কাজের সফলতা আসবে আপনার। কঠোর পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন। সমাজে সম্মান, খ্যাতি বাড়তে থাকবে। এসময়ে সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে দেখা হতে পারে। আপনি পছন্দসই চাকরি পেতে পারেন। এই সময়টি আপনার ব্যবসা এবং চাকরির দিক থেকে শুভ বলা চলে। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানে সফলতা আসবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। যারা বিদেশে কেরিয়ার বা ব্যবসা করার চেষ্টা করছেন তাদের কাঙ্ক্ষিত সাফল্য পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। আটকে থাকা সব কাজ হয়ে যাবে।

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের ওপরে সূর্য দেবতার কৃপা থাকবে। অবিবাহিতদের বিয়ের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের দ্বার খুলবে। কর্মজীবনে সফলতা অর্জন করতে পারবেন আপনি। প্রেমের সম্পর্কে সফলতা বজায় থাকবে। এই সময়ে কর্মরত ব্যক্তিরা নতুন জায়গায় কাজ করার সিদ্ধান্ত নিতে পারেন। প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন আপনি। কর্মজীবনে এগোতে পারবেন। রাজনীতি যারা করছেন তাদের ব্যবসায় খুব সাফল্য আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+