সূর্য ঘর পরিবর্তন করে কোন রাশির ওপর কেমন প্রভাব ফেলবে, দেখুন

সূর্য ঘর পরিবর্তন করে কোন রাশির ওপর কেমন প্রভাব ফেলবে, দেখুন

জ্যোতিষশাস্ত্রে সূর্যের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে আমরা শক্তি, সাহস, আত্মবিশ্বাসের কারক বলেই জানি। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ওপরেই সে বিশেষ প্রভাব ফেলে। সূর্য মকর রাশিতে প্রবেশ করা সঙ্গে সঙ্গে অনেক রাশির জীবনে সাফল্যের সময় শুরু হবে, আবার কিছু রাশির জীবনে অশুভ সময়ের শুরু হবে। সূর্য ১৪ জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে রাত ৮ টা ২২ মিনিটে। এই গ্রহ ঘর পরিবর্তন করায় বিশেষ প্রভাব ফেলবে সকল রাশির ওপরেই। দেখে নিন কোন রাশির ওপর কেমন প্রভাব ফেলেছে সূর্য।

মেষ রাশি

মেষ রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য মিলবে। তারা এই সময় নতুন চাকরির পরীক্ষা দিতে পারেন। সেখানে আপনাদের সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় আপনার দাম্পত্য জীবনের তেমন সুখ বিরাজ করবে না। অভাব লেগে থাকবে আপনার। তবে এই সময় আপনি অনেক অর্থ উপার্জন করবেন। তবে, খরচ আপনার অনেক বাড়বে। তাই মাথা ঠান্ডা করে সময় কাজ করার চেষ্টা করুন।

 বৃষ রাশি

বৃষ রাশি

সূর্য ঘর পরিবর্তন করে বৃষ রাশির ব্যক্তিদের খুব একটা ভালো সময় যাবে না। এসময় আপনার আর্থিক দিকে নানান অবনতি হবে। পরিবারের যিনি বড় রয়েছেন তার সঙ্গে আপনার অশান্তি বাঁধতে পারে। মাথা ঠান্ডা করে চলবেন এই সময়ে। যারা অবিবাহিত তাদের এ সময় বিয়ে হওয়া নিয়ে একটু সমস্যা হতে পারে। তবে যদি আপনি ব্যবসা করেন ব্যবসায় আপনি লাভবান হবেন।

 মিথুন রাশি

মিথুন রাশি

সূর্যের প্রভাবে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হলেও সেখানে নানান বাধার সম্মুখীন হতে হবে আপনাকে। আপনার অনেক হওয়া কাজ আটকে যাবে। তাই এ সময় আপনাকে খুব সাবধানে থাকতে হবে। ঝগড়া, অশান্তি, বিতর্ক আপনি এড়িয়ে চলবেন। আর্থিকদিক মোটামুটি যাবে আপনার। আয় বুঝে তবেই ব্যয় করার চেষ্টা করবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির সপ্তম ঘরে অধিপতি হল সূর্য। তাই এই গ্রহ ঘর পরিবর্তন করায় এই রাশির ব্যক্তিদের জীবনে সুখ মিললেও দাম্পত্য জীবনে খুব একটা সুখ পাবেন না তারা। শরীর নিয়ে আপনার নানান ভোগান্তি আসতে পারে। তাই শরীর খারাপ হলেই ডাক্তারের পরামর্শ নেবেন। হাঁটাচলা করার সময়ে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সূর্যের ঘর পরিবর্তনে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এ সময় আপনি যদি কারোর থেকে ঋণ নিয়ে থাকেন সেই ঋণ আপনি শোধ করতে পারবেন। তবে আপনি কাউকে এইসময় ঋণ দেবেন না। বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। জীবনে আপনার সাফল্যের সময় আসবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারেন আপনি। সেখানে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশি

শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুব একটা ভালো সময় নয়। এসময় যারা বিজ্ঞান, প্রযুক্তি বা গবেষণার কাজে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু। আপনার সন্তানের সঙ্গে আপনার খুব ভালো সময় কাটবে। সে যদি দূরে পড়াশোনা করতে যেতে চায় আপনি তাকে পাঠাতে পারেন। সেখান থেকে তার ভাগ্য ফিরবে। বিদেশেও আপনি সম্পতি কিনতে পারেন।

 তুলা রাশি

তুলা রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় তুলা রাশির ব্যক্তিদের সময়টা মধ্যম যাবে। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে নানা অশান্তি বাধবে আপনার। এ সময় মানসিক চাপ বাড়বে কারণ কর্মক্ষেত্রে আপনার অনেক অশান্তির সম্মুখীন হতে হবে আপনাকে। যদি আপনি সরকারি চাকুরিজীবী হন তাহলে আপনার স্যালারি নিয়ে এসময় নানান সমস্যা বাধতে পারে। তবে সকল কায মাথা ঠান্ডা করে করবেন। না হলে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

সূর্য স্থানান্তরের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। এ সময় আপনার সাহস ক্রমশ বাড়বে। আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভ হবার সম্ভাবনা থাকবে। যদি আপনি বিদেশে চাকরি করেন সেখানে আপনার সাফল্যের সময় শুরু হবে। ব্যবসায় খুব উন্নতি হবে। পরিবারের সকলের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে। তাদের জমি সংক্রান্ত বিষয়ে আপনার সঙ্গে সকলের একটু অশান্তি বাঁধতে পারে। যদি আপনি মাথা ঠান্ডা রেখে চলেন তাহলে সেই অশান্তি আপনি কাটিয়ে উঠতে পারবেন।

ধনু রাশি

ধনু রাশি

এতদিন আপনি যে কাজের আশা করছিলেন সেই কাজ আপনার হয়ে যাবে। সূর্যের ঘর পরিবর্তন আপনার জীবনে যেমন সাফল্য আনবে তেমন দাম্পত্য জীবনে নানান অশান্তির সম্মুখীন আপনাকে হতে হবে। আপনার ডান চোখের নানান সমস্যা হতে পারে। জমি সংক্রান্ত নানান বিষয়ে খুব অসুবিধা অশান্তি হতে পারে। তবে সূর্যদেবের পুজো করলে সেই অশান্তি থেকে আপনি বের হতে পারবেন।

মকর রাশি

মকর রাশি

সূর্যের ঘর পরিবর্তনে মকর রাশির ব্যক্তিরা ব্যবসায় বেশ উন্নতি লাভ করতে পারবেন। তবে আপনাদের উগ্র স্বভাবের জন্য নানান অসুবিধায় থাকতে হতে পারে আপনাকে। তাই এসময় মাথা ঠান্ডা রেখে চলুন। যারা রাজনীতি করছেন তাদের জীবনের সাফল্য আসবে। আইন সংক্রান্ত মামলায় এসময় আপনার না জড়ানোর ভালো।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

সূর্যের ঘর পরিবর্তনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। এসময় আপনাদের আয় খুব বাড়বে। তবে তার থেকে ব্যয় কিন্তু বেশি হবে। আর্থিক দিকে নানার অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। আপনাকে এ সময় কাউকে টাকা ধার দেবেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করবেন না। নতুন ব্যবসায়ে এসময়ে বিনিয়োগ করবেন না।

 মীন রাশি

মীন রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় মীন রাশির জাতক-জাতিকারা সকল কাজে লাভের মুখ দেখবেন না। চাকরিতে পদোন্নতি না হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। যদি আপনি সূর্যদেবের পূজা করেন এসময়, তাহলে আপনার জীবনে সাফল্য মিলতে পারে। কর্মক্ষেত্রে আপনি খুব উন্নতি লাভ করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময় এটি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+