Sun gochar: সূর্য গোচরের কারণে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই রাশির ব্যক্তিদের
Sun gochar: সূর্য গোচরের কারণে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে সূর্যের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকে আমরা গ্রহের রাজা বলেই জানি। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করেন বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ওপর বিশেষভাবে প্রভাব ফেলে সে। ডিসেম্বর মাসে সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে। এই সময় অনেক রাশির ওপরেই শুভ প্রভাব ফেলবে সে। ১৬ ডিসেম্বর সূর্য ঘর পরিবর্তন করার কারণে কাদের জীবনে সাফল্যের সময় শুরু হচ্ছে দেখুন।

মীন রাশি
চলতি মাসে সূর্য ঘর পরিবর্তন করবে। এই সময় মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এ সময় আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন। সেখানে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। এ সময় আপনারা বিদেশে ভ্রমণ করতে পারেন। দূরে কোথাও স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে যেতে পারেন । সেখান থেকে আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা এখনোও চাকরি পাননি তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে আপনাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি
১৬ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। এই সময় এই রাশিদের জন্য পরিবেশ অনুকূলে থাকবে। সূর্যের পথ পরিবর্তন করায় এই রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় শুরু হবে। এ সময় আপনাদের সৌভাগ্যের শুরু। আপনি আপনার শুভ কাজ শেষ করার চেষ্টা করুন এই সময়ে। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে। শরীরের যত্ন নেবেন। জীবনে সাফল্যের সময় আপনার শুরু।

তুলা রাশি
এই সময় তুলা রাশির আর্থিক দিকে উন্নতির সময়। ধনু রাশিতে সূর্যের প্রবেশের কারণে তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হচ্ছে । এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। আপনাদের পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। দাম্পত্য জীবনেও আপনার সুখ বজায় থাকবে। আপনি যদি বিদেশে যেতে চান, যেতে পারেন। সেখানে আপনার সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী তাদের এই সময় খুব শুভ সময়। আর্থিক দিকে তারা অনেক উন্নতি করতে পারবেন।

সিংহ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য ঘর পরিবর্তন করে সিংহ রাশিদের খুব ভালো সময় শুরু হবে। এ সময় আপনার আর্থিক দিকে উন্নতি হবে। ব্যবসাতে কিন্তু আপনার খুব লাভ হবে। কারণ সূর্য আপনার পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছে। এ সময় যারা রাজনীতি করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। তারা আরও বড় পদে বসতে পারবেন। তাছাড়া যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের চাকরিতে স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় মাথা ঠান্ডা রেখে সকলের সঙ্গে সদ্বব্যবহার করার চেষ্টা করুন। তবেই আপনার চাকরিতে সাফল্য মিলবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications