সূর্য গোচরে ভাগ্যের দ্বার খুলবে কাদের, চাকরিতে বেতন বাড়তে চলেছে এদের
জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলেই মনে করা হয়। সূর্য যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। নভেম্বর মাসে বৃষ রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে এই গ্রহ।
এই সময় ব্যবসায় কিছু রাশির ব্যক্তিদের লাভ হবে। ব্যবসায়ীদের তাদের অত্যন্ত শুভ সময়। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হতে চলেছে আপনার। নভেম্বর মাসের শুরুতেই বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এসময়ে সময় কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। সোনা ব্যবসায়ীরা যা চাইবেন তাই করতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে। এসময় আপনি পরিকল্পনা মাফিক সব কাজ করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে খুব সুখী হবেন। ব্যবসায় লাভের সুযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার।
আপনি যদি এই সময়ের মধ্যে একটি নতুন ব্যবসা শুরু করতে চান করতে পারেন। আপনার আর্থিক অবস্থা আরও মজবুত হবে। আপনি অর্থ উপার্জনের অনেক সুযোগ পেতে পারেন। সমাজে সম্মান বাড়বে। কারোর সঙ্গে অশান্তিতে জড়াবেন না। আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়তে থাকবে। যারা রাজনীতি করছেন তাদেরও সম্মান বাড়বে।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের অতন্ত শুভ সময়। পরিবেশ এই সময় অনুকূলেই থাকবে। এসময় আপনার রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে সূর্য। তাই আপনি যা চাইবেন তাই করতে পারবেন। প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের শুভ সময় শুরু হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ভাগ্যের দ্বার খুলবে।
প্রতিযোগিতামূলক কোনও চাকরির পরীক্ষা দিলে সেখানেও আপনার সফলতা আসবে। তাছাড়া যেকোনও ব্যবসায় বিনিয়োগ করলে সেখানে আপনারা লাভের মুখ দেখবেন। কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। দাম্পত্য জীবনেও আপনার সুখ লেগে থাকবে।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। ভবিষ্যতের জন্য অর্থ এখনই থেকে আপনি সঞ্চয় করতে পারবেন। এসময় বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের। কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের দ্বার খুলবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন আপনি। এসময় আপনি বড় কোনও ব্যবসাতে বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications