surya gochar: সূর্যের কৃপায় অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোন রাশির জাতকদের

গ্রহের রাজা সূর্য প্রায় প্রত্যেক মাসেই তার ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। বর্তমানে বৃষ রাশিতে রয়েছে এই গ্রহ। জুন মাসের ১৫ তারিখ বৃষ রাশি ছেড়ে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে সন্ধ্যে ৬ টা ৭ মিনিটে।

সূর্য গ্রহ ১৬ জুলাই পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের উপর বিশেষ ফল দেবেন সূর্য। সেটি কারোর জন্য শুভ হতে পারে বা কারোর জন্য অশুভও হতে পারে।

Image of sun


মেষ রাশির (Aries) জাতক জাতিকাদের তৃতীয় ঘরে প্রবেশ করবে সূর্য। এসময় আপনাদের সাহস, শক্তি, ক্রমশ বাড়তে থাকবে। আপনাদের আত্মবিশ্বাস প্রচন্ড পরিমাণে বাড়বে। আপনার প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। এসময় চাকরি থেকে ব্যবসায়ে সকল ক্ষেত্রেই সাফল্যের মুখ দেখবেন আপনারা। দাম্পত্য জীবনের সুখে থাকবেন আপনি। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, স্ত্রীকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন।

Image of sun


সিংহ রাশিরে (Leo) জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় আপনারা মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন। তবে আপনাকে সকল কাজে পরাজিত করবার জন্য তারা মুখিয়ে থাকবেন।

আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সমাজে আপনার প্রতিপত্তি ক্রমশই বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সেখানে তাদের সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে।

Image of sun


কন্যা রাশির (Virgo) দশম ঘরে প্রবেশ করতে চলেছে সূর্য। তাই এসময় আপনার কর্মজীবনে সাফল্য আসবেই। শুধু কর্মজীবন নয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের আর্থিকভাবে খুব লাভ হবে।

এজন্য আপনি কারোর থেকে ঋণ নেবেন না এবং কাউকে ঋণ না দেওয়ারই চেষ্টা করবেন। সন্তানের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, সে পরীক্ষায় ভালো ফল লাভই করবেন।

Image of sun


কুম্ভ রাশির (Aquarius) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনারা জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। যারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব সুসময় তবে যারা যাদের যারা এখনোও অবিবাহিত রয়েছেন বা বিয়ের কথাবার্তা চলছে তাদের দ্রুতই বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সকলের সঙ্গে কথাবার্তা বলার সময় একটু সাবধানে থাকবেন। জীবনে যা চাইবেন সেটাই করতে পারবেন।

জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হচ্ছে, এই সময়ে মিথুন, তুলা, কর্কট, মীন রাশির জাতক-জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। এসময় আপনাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। কর্মে বাধা আসতে পারে । আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশি খরচ হয়ে যেতে পারে আপনার। নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+