Sun transit: আগামী মাসেই ঘর পরিবর্তন করবে সূর্য, ব্যবসায় সাফল্য মিলবে কোন রাশিদের

ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ সূর্য গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে

জ্যোতিষশাস্ত্রে সূর্যের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকলের রাশির ব্যক্তিদের উপরই বিশেষ প্রভাব ফেলে সে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ সূর্য গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই সময় কিছু রাশির ব্যক্তিদের উপর সাফল্যের সময় শুরু করবে। জেনে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মেষ রাশি

মেষ রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনার ১১ তম ঘরে প্রবেশ করবে সূর্য। এটি আপনাদের লাভের ঘর হিসেবে বিবেচিত। এই সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে সকল কাজ করার চেষ্টা করবেন আপনি। অর্থনৈতিক দিকে আপনার জীবনেও সাফল্য আসবে। দূরে ঘুরতে যেতে পারেন। মাথা ঠান্ডা ঘুরতে যাবেন। ধন-সম্পত্তি আপনার আরও বাড়বে। ব্যবসায়ীদের জন্য খুব শুভ সময়। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন আপনার সুখের হবে।জীবনে যা চাইছেন করতে পারবেন। সকল কাজে সাফল্য মিলবে আপনার।

মকর রাশি

মকর রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় মকর রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এই গ্রহ। এই সময় আপনার সম্পদ ক্রমশ বাড়তে থাকবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু। এই সময় আপনারা দাম্পত্য থেকে পারিবারিক জীবন সুখের মুখ দেখবেন। নতুন চাকরির অফার পেতে পারেন। ব্যবসায় আপনারা উন্নতি করতে পারবেন। ব্যবসা আপনি আর্থিক লাভের মুখ দেখবেন। যেখানে বিনিয়োগ করতে পারেন।প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে আপনার সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকবে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশি ঘর পরিবর্তন করে তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এ সময় আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে সূর্য। যেটি অংশীদারিত্ব ও বিবাহিত জীবনের ঘর বলে মনে করা হয়। তাই বিবাহিত জীবনে আপনার সুখ বজায় থাকবে। পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এসময় নতুন কোনও ব্যবসায় চুক্তি করতে পারেন। সেখানে আপনার ভালো ফল মিলবে। জীবনে সকল কাজে আপনার সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+