সূর্যের নক্ষত্র বদলে সম্পত্তি লাভের পাশাপাশি নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা কাদের রয়েছে, জানুন
জ্যোতিষশাস্ত্রে, সূর্য গ্রহকে অত্যন্ত শুভ গ্রহের মধ্যে ধরা হয়। সূর্য যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। আবার কিছু রাশির ব্যক্তিদের এসময় সম্মানও বাড়তে থাকে। অগাস্ট মাসের ৩০ তারিখ সূর্য নক্ষত্র পরিবর্তন করে পূর্বফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে। এসময় কিছু রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে।
৩০ অগাস্ট বিকেল তিনটে ৫৫ মিনিটেই এই নক্ষত্রে প্রবেশ করেছে এই গ্রহ। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত একই নক্ষত্রে অবস্থান করবে এই গ্রহ। এই সময় কিছু রাশির ব্যক্তিরা নতুন সম্পত্তির মালিক হবেন। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময় নতুন চাকরিতে সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।
তাছাড়া আপনি যদি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, সেখানেও সাফল্য আসবে। এসময় অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সোনার ব্যবসা করছেন, তাদের জীবনেও শুভ সময়। আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে।
- ধনু রাশি
সূর্য নক্ষত্র পরিবর্তন করায় ধনু রাশির জাতক-জাতিকাদের খুব সাফল্যের সময় শুরু হবে। বৈষয়িক সুখ পাবেন আপনারা। আয়ের উচ্চ খুঁজে পাবেন । অর্থ উপার্জনের নতুন পথ খুলবে আপনার। তাছাড়া আপনার বিদেশে ঘুরতে যাওয়ার স্বপ্ন পূরণ হবে।
এসময় আপনার সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। যারা সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে চাইছেন, তা পারবেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। এসব মানুষের কাজ বাড়বে। পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকায় আপনার মানসিক চাপ কমবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। বাবা-মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন।আপনি আপনার প্রেমের জীবনে খুশি বোধ করবেন। আপনার আর্থিক অবস্থা অনুকূল থাকবে।
যদি আপনি সরকারি চাকরি করেন, সেখানে সাফল্য আসবে। শিক্ষার্থীরা তাদের কর্মজীবনে মনোনিবেশ করবে। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর পেতে পারেন। বেসরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন, সেখানেও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications