মার্চেই পিতা, পুত্রের মিলন! সূর্য, শনির মিলনে রাতারাতি কোটিপতি হতে চলেছেন কারা
জ্যোতিষশাস্ত্রে সব গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর পরিবর্তন করে, তখন সকল রাশির ব্যক্তিদের উপর ভালো বা খারাপ ফেলে। ৩০ বছর পর মীন রাশিতে সূর্য ও শনি গ্রহের মিলন হতে চলেছে।
১৪ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে সূর্য দেবতা, আর শনি গ্রহ ২৯ মার্চ মীন প্রবেশ করবে। সূর্য ও শনির মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, জানেন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন, আপনিও কি রয়েছেন নাকি সেই রাশির তালিকায়?

ছবি সৌজন্য- pexels
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় চাকরিজীবীরা আয়ের নতুন সুযোগ পাবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। কর্মজীবনে খুব লাভ করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা সকলে করবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের ওপর এই গ্রহদের শুভ প্রভাব পড়বে। এসময় আপনারা বাবা মায়ের কাছ থেকে কোনও ভালো খবর পেতে পারেন। সন্তানের সুখবরে আপনার মনে খুশি থাকবে। আপনার সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এসময় আপনি যা চাইবেন, তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। এই শুভ সময়ে যারা বেকার রয়েছেন , তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসময় হুটহাট করে মাথা গরম করবেন না। অযথা তর্কাতর্কি করা এড়িয়ে চলুন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের উপর শনি ও সূর্য গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এই সময় কর্ম থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। যারা বেকার রয়েছেন, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পোশাক, বিনোদন ও মেকআপের কাজে যারা যুক্ত তাঁদের খুব শুভ সময় শুরু হবে। কর্মজীবী ব্যক্তিরা নতুন দায়িত্ব পাবেন। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। আদালত সংক্রান্ত মামলায় যে জড়িয়ে ছিলেন, সেটি থেকে বেরোতে পারবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় পদের পাশাপাশি নতুন দায়িত্বও পেতে পারেন। যারা সাংবাদিকতা, ওকালতি, মডেলিংয়ের সঙ্গে যুক্ত তাদের জীবনে সফলতা নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications