সূর্য ও শনির শুভ প্রভাবে আর্থিক সঙ্কট কাটিয়ে সুখের মুখ দেখতে চলেছেন কারা
জ্যোতিষশাস্ত্রে মোট নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্র, বারো রাশির উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ, নক্ষত্ররা তাদের সময় মত ঘর পরিবর্তন করে সকলের ওপর নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানান রকম যোগেরও সৃষ্টি করে। ঠিক তেমনই সূর্য ও শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে।
এই দুই গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। নভেম্বর মাসের ১৫ তারিখ শনি মার্গী হয়েছে এবং ১৬ নভেম্বর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। এই দুই গ্রহের শুভ প্রভাব পড়ছে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর। আর্থিক দিকে লাভ হবে কাদের, কাদেরই বা ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের ব্যবসায় এই সময় লাভের সময়। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। মনের ইচ্ছা পূরণ হবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন। কেরিয়ার থেকে নতুন ব্যবসাতে সফলতা অর্জন করতে পারবেন। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ মন দিয়ে করবার চেষ্টা করুন। এমনকি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের উপর শনি ও সূর্য গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় আপনারা কারোর সঙ্গে ঝামেলায় জড়াবেন না। আইনি সমস্যা থেকে বের হতে পারবেন,। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। বিবাহিত জীবনেও আপনি কিন্তু খুব সুখী হবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিদের উপর শনি ও সূর্য গ্রহের শুভ প্রভাব পড়বে। তাই আপনাদের এই সময়ে শুভ সময় শুরু হবে। তাছাড়া আপনি এসময় নতুন গাড়িও কিনতে পারেন। এই সময় নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। প্রত্যেকটি কাজেই সকলে আপনার প্রশংসা করবেন। এই সময়ে আপনি ব্যবসার কাজে ভাই বোনের সহযোগিতা পাবেন।
- কাদের খারাপ সময় শুরু হবে
সূর্য ও শনির অশুভ প্রভাব পড়বে মিথুন, কর্কট, তুলা, সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর। তাদের জীবনে নানান ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই এসময় আপনারা কোনও কাজে বিনিয়োগ করবেন না। নতুন কোনও ব্যবসা শুরু করবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications