মেষ রাশিতে মিলিত হবে সূর্য ও রাহু, কোন রাশির ওপর কেমন প্রভাব পড়বে, দেখুন

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে তারা, সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার করোর জন্য নেতিবাচকও হতে পারে। সূর্যগ্রহকে আমরা গ্রহদের রাজা বলেই জানি। ১৪ এপ্রিল মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে।

এই সময়ে সেখানেই উপস্থিত রয়েছে রাহু গ্রহ। সূর্যের শুত্রু গ্রহ হল রাহু। রাহু ও সূর্যের মিলিত হওয়ার কারণে কিছু রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে, কিছু রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে।

মেষ রাশি

মেষ রাশি

সূর্য ও রাহুর জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন। মাথা ঠান্ডা রেখে যে কাজ করবেন সে কাজেই সফলতা পাবেন আপনি।

 বৃষ রাশি

বৃষ রাশি

আপনার দ্বাদশ ঘরে এই জোট। এই সময়ে খারাপ সময় শুরু হবে। আপনার অষ্টম ঘরে তৈরি হবে এই জোট। এটি ব্যয়ের ঘর, তাই এসময় আপনার মানসিক খরচ ক্রমশ বাড়বে। আপনার আর্থিক খরচ ক্রমশ বাড়তে থাকবে। আপনার মা, বাবার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় ভুগতে হবে। আপনারা জীবনে যা চাইবেন। এই সময়ে যা চাইবেন তাই করবেন।

 মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এসময়ে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। যারা ব্যবসায়ে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময়। যারা রাজনীতি করছেন তারা বেশ জনপ্রিয় হয়ে উঠবেন। ভালো কাজের জন্য মুনাফ অর্জন করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির দশম ঘরে হবে সূর্য ও রাহুর জোট। তাই এই সময়ে কর্মক্ষেত্রে আপনি খুব সফলতা অর্জন করতে পারবেন। শুধু তাই নয় আপনার কোনও শুভ অনুষ্ঠানের সুযোগ আসতে পারে। বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন। যারা এই সময়ে গানের সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্য নিশ্চিত।

 সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির নবম ঘরে তৈরি হবে এই জোট। এই জোটের অশুভ প্রভাব পড়বে আপনাদের ওপরে। এই সময়ে আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য লেগেই থাকবে। মিডিয়া, লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে সফলতা আসবে। তবে এই সময় আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করবেন না, সেখানে আর্থিকভাবে অসুবিধায় পড়তে হবে আপনাকে।

 কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। তবে এরা আপনার উত্থান পতন জীবনে লেগেই থাকবে। যদি আপনি এই সময়ে বাড়তি খরচে লাগাম দিতে হবে। তবে আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এসময় পরিবারের সকল সদস্যের সঙ্গে নানান বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে আপনার।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের ওপর সূর্য ও রাহু শুভ প্রভাব পড়বে। এসময়ে আপনি সকল কাজে যেমন এগিয়ে যেতে পারবেন, তেমনই আপনার জীবনে শুভ সময় শুরু হবে। যারা সরকারি চাকরি করছেন, তারা আর্থিকভাবে খুব এগিয়ে যেতে পারবেন, তাদের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

সূর্য ও রাহু মিলিত হওয়ার কারণে আপনার রাশির ব্যক্তিরা খুব সফলতা পাবেন। বাবার পূর্ণ সহযোগিতা পাবেন আপনারা। এই সময়ে আপনারা সরকারি চাকরি পেতে পারেন। তবে জীবনে আপনাদের বেশ শুভ সময় শুরু হচ্ছে। এখন যে কোন শুভ কাজে নিজেকে নিয়োজিত করতে পারবেন।

 ধনু রাশি

ধনু রাশি

পঞ্চম ঘরে তৈরি হবে সূর্য ও রাহুর জোট। এই জোট অত্যন্ত শুভ। এসময় প্রেম জীবন থেকে শিক্ষার আপনি বেশ সাফলতা অর্জন করতে পারবেন। এই সময়ে কাউকে ভালো পরামর্শ দিতে পারেন। আপনার সকল কাজে লাভের মুখ দেখবেন। বন্ধুদের এই সময়ে অন্ধভাবে বিশ্বাস করবেন না, তারা আপনার অনেক ক্ষতি করতে পারে, সাবধানে থাকবেন।

 মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এসময়ে শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। যদিও তারা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। এই সময়ে কোনও চুক্তিতে সই না করাই ভালো। প্রেম জীবনে আপনার সফলতা মিলবে না। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আপনার তৃতীয় ঘরে তৈরি হচ্ছে রাহু ও সূর্যের জোট। এই জোটের শুভ প্রভাব কিছু রাশির ব্যক্তিরা। যারা চাকরি করছেন তাদের জন্য খুব শুভ সময়। আপনার প্রেমের সম্পর্কে খুব সফলতা আসবে। দূরে কোথাও ভ্রমন করতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক খুব ভালো থাকবে।

 মীন রাশি

মীন রাশি

সূর্য ও রাহু মিলনে শুভ সময় শুরু হবে। এই রাশির দ্বিতীয় ঘরে তৈরি হবে এই জোট। এই সময় আপনাকে কথাবার্তায় লাগাম দিতে হবে। এই সময় কোনও শুভ কাজ করার আগে দুবার ভাববেন। তবে এসময়ে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+