এই দুই গ্রহের মিলনে ভাগ্য খুলবে কাদের, নতুন জমি কিনবেন এই রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে, সূর্য ও কেতু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে গ্রহের রাজা বলে মনে করা হয়। আর কেতু হল ছায়া গ্রহ। সেপ্টেম্বর মাসেই সূর্য ও কেতু তার নক্ষত্র বদল করবে।

এসময় কিছু রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে ভোর ১ টা ২৯ মিনিটে হস্ত নক্ষত্র প্রবেশ করবে এই দুই গ্রহ।

property


১০ অক্টোবর পর্যন্ত কেতু ও সূর্য মিলিত অবস্থায় থাকবে। আর এই হস্ত নক্ষত্রের অধিপতি হল চন্দ্র। এই গ্রহদের মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের বিশেষ লাভ হবে। এমনকি কুবেরেরও আশীর্বাদ পাবেন তাঁরা। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি ব্যবসায় যা চাইবেন তাই করতে পারবেন। কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন। কেরিয়ারেও খুব নাম করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন।

এই সময়ে সাহস, সাহসিকতা বাড়তে থাকবে আপনার। তবে দাম্পত্য জীবনে সুখী হবেন। পরিবারে সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকারা যারা সোনা ব্যবসা করেন তাঁদের শুভ সময় শুরু হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। পরিবারে সকলের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। চাকরিতে পদোন্নতি হবে।

বেতন বাড়তে পারে। ব্যবসায় খুব লাভ করতে পারবেন। তাছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন সেখানে সফলতা আসবে। সমাজে সম্মান বাড়বে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। এই সময় সকলের সঙ্গে ভালো থাকায় মানসিক চাপ কমবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও পরিবর্তন আসবে এই রাশির জাতকদের। নতুন সম্পত্তি কিনতে পারেন।

গাড়ি-বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। যারা বেকার হয়েছেন তারা নতুন চাকরির সুযোগ পেতে পারেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। নতুন জমি কিনতে পারবেন এই রাশির জাতক জাতিকারা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+