সূর্য ও বৃহস্পতির মিলনে চাকরি থেকে ব্যবসায় উন্নতির মুখ দেখবেন কোন রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে সূর্য ও বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য আমরা গ্রহের রাজা বলে মনে করি। বৃহস্পতি হল গুরুগ্রহ বা দেবগুরু। এই গ্রহরা যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। এপ্রিল মাসের ১৪ তারিখ সূর্যগ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে।

বৃহস্পতি ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছে। বৃহস্পতি এবং সূর্যের মিলনে কিছু রাশির জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় তারা যা চাইবেন তাই করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন তারা। দেখুন কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়।

Astrology

  • মেষ রাশি

সূর্য ও বৃহস্পতির মিলনে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সকল কাজেই বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এসময় নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হতে পারবেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলেই থাকবে। এসময় যারা বেকার রয়েছেন তাঁরা নতুন চাকরি পেতে পারেন। পিতা মাতার কাছ থেকে সকল কাজেই সমর্থন পাবেন। যদি আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন। যদি আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। তাছাড়া যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বেশ শুভ সময়।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ। আপনার রাশির নবম ঘরে সূর্য ও বৃহস্পতির মিলন হবে। আপনার ভাগ্যের দ্বার খুলবে। আপনি প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। ধর্মীয় কাজে অংশগ্রহণ করলে সেখানে আপনার মন আরোও ভালো হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। তাছাড়া আপনি যদি শেয়ারবাজার, লটারিতে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এই সময় আপনাকে কোমর থেকে পা পর্যন্ত ব্যথায় ভুগতে হতে পারে।

(এই সকল তথ্য জোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+