কাদের খরমাসেই ফিরছে ভাগ্য, জানুয়ারি মাস পর্যন্ত রমরমিয়ে ব্যবসা করতে পারবেন কারা
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে খরমাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর বছরের দু’বার খরমাস হয়। বলা হয় এই মাসে শুভ কাজ করা যায় না। এই সময় শুভ কাজ করলে অশুভ ফল পাওয়া যায় বলেই মনে করা হয়।
ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়েছে খরমাস। কারণ এই দিনই সূর্য দেবতা ধনু রাশিতে প্রবেশ করেছে। জানুয়ারি মাসের ১৪ তারিখ অর্থাৎ আগামী বছর পর্যন্ত এই মাস থাকবে। এই খরমাসে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের, সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানুন।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় আপনার ভাগ্যের দ্বার খুলবে। মনের মানুষের সঙ্গে দেখা হবে। বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। তাছাড়া আপনার শরীর খুব ভালো থাকবে। ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকায় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না। যেকোনও চাকরিতেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। সোনা ব্যবসা করলে সেখানেও সাফল্য পাবেন। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় পদ পেতে পারেন। প্রেমিকের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন আপনি। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাফল্যের সময় শুরু হবে। দীর্ঘদিন ধরে যে কাজ আপনার আটকে ছিল সেই কাজ হয়ে যাবে। ব্যবসায় খুব সফলতা আসবে। তাছাড়া এই সময় ধর্মীয় স্থানে যেতে পারেন আপনি। মনের মানুষের সঙ্গে দেখা হবে।
কোনও কাজে পিছিয়ে পড়বেন না। নতুন সম্পত্তি কিনতে পারবেন আপনি। এসময় বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কোন কাজেই পিছিয়ে পড়বেন না আপনি। পরিবেশ অনুকূলে থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications