শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার থেকে কেরিয়ারে উন্নতি, ব্যবসায় জয়জয়কার হবে কাদের
জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ২২ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। যা চলবে ১৯ অগাস্ট পর্যন্ত শ্রাবণ মাস। এই মাসের দ্বিতীয় সোমবার থেকে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। তারা নতুন চাকরি পেতে পারেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
২৯ জুলাই পরেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এসময় শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আপনি যদি মনস্কামনা করেন, তাহলে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন। শিব ঠাকুরের বিশেষ কৃপাও আপনি পাবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার।

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের জাতক জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে। এসময় ভাগ্যের দ্বার খুলবে আপনার। আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। অংশীদারিত্ব ব্যবসায় লাভের মুখ দেখবেন।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতিকাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক বিবাদ আপনার মিটে যাবে। আপনি চাকরি থেকে ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবেন। নয়া সম্পত্তি কেনার লাভের সম্ভাবনা রয়েছে। আপনি যদি সোনা ব্যবসা করেন, সেখানে সাফল্য আসবে। কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ে আটকে থাকা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাবে। যদি আপনি কঠোর পরিশ্রম করেন, সেখানে সফলতা অর্জন করতে পারবেন। অর্থের অভাব হবে না। ধর্মীয় কাজে বেশি আগ্রহী হবেন। প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন আপনি। এসময় ব্যবসাতে অনেক সফলতা অর্জন করতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনিও জীবনে এগোতে পারবেন।
- ধনু রাশি
শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার থেকে ধনু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। কর্মজীবনের নতুন সুযোগ পাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। বড় রোগের ঝুঁকি কমবে। এসময় অযথা কারোর সঙ্গে ঝামেলায় জড়াবেন না। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। এই সময়ে কর্মরত ব্যক্তিরা নতুন জায়গায় কাজ করার সিদ্ধান্ত নিতে পারেন। বাবা-মায়ের সঙ্গেও শান্তিতে থাকতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। নিজেকে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications