বছরের প্রথম চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব কাদের ওপর পড়বে, জানেন
জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেকটি গ্রহণেরই বিশেষ গুরুত্ব রয়েছে। তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ হোক। প্রত্যেক বছর দুটি করে সূর্যগ্রহণ হয়, আর দুটি করে চন্দ্রগ্রহণ। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হয়ে গেছে, এবার ঘটবে চন্দ্রগ্রহণ। মে মাসের ৫ তারিখ হবে চন্দ্রগ্রহণ। এই সময়ে ১২ রাশির ব্যক্তিদের ওপর বিশেষ প্রভাব পড়বে। তবে দুই রাশির ব্যক্তিদের ওপর খারাপ প্রভাব পড়বে। আর্থিক ক্ষতি হবে তাঁদের।

কবে হবে প্রথম চন্দ্রগ্রহণ
বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে বৈশাখ মাসের পূর্ণিমায়। ৫ মে চন্দ্রগ্রহণ রাত ৮ টা ৪৪ মিনিটে ঘটবে এবং এবার চন্দ্রগ্রহণের সময়কাল হবে ৪ ঘণ্টা ১৫ মিনিট, তবে ভারতে তা দেখা যাবে না। ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না, তাই এর সূতক সময়ও বৈধ হবে না।

কোথা থেকে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে
ইউরোপ, মধ্য এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক এবং ভারত মহাসাগরে এই গ্রহন দৃশ্যমান হবে। চন্দ্রগ্রহণের সূচক সময়ে ন'ঘন্টার আগে থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। যা গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। কোন রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে, জানেন ।

তুলা রাশি
প্রথম চন্দ্রগ্রহণ তুলা রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে। কোন কাজেই সফলতা পাবেন না। নানান কাজে আপনাদের আর্থিক ক্ষয় হতে পারে।এসময়ে আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। ব্যবসায়ের সাফল্য মিলবে না। যারা সোনার ব্যবসা করছেন তাদের আর্থির ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। এই সময় বাইরে বেরোলে সাবধানে বেরোবেন। কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।শুধু তাই নয় স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। কোনরকম বিতর্কে জড়াবেন না, বিতর্ক এড়িয়ে চলাই ভালো। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।

মেষ রাশি
আপনাদের খারাপ সময় শুরু হবে। এসময়ে আপনার ব্যক্তিদের খুব সতর্ক থাকতে হবে। খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার আর্থিক দিকে নানান অসুবিধার সময় শুরু হবে। শুধু তাই নয় আপনি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। ব্যবসায় প্রচুর ক্ষতি হবে আপনার। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।ধৈর্য ধরে সব কাজ করুন, না হলে আপনার ওপর দিয়ে নানান অসুবিধার সৃষ্টি হবে। পারিবারিক ও দাম্পত্য জীবনেও আপনার অসুবিধার সম্মুখীন হতে হবে।ব্যবসায় নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications