মাসের শেষেই তৈরি হবে এই রাজযোগগুলি, ভাগ্য বদলাতে চলেছে কাদের
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি মাসেরই বিশেষ গুরুত্ব রয়েছে। তবে চলতি বছরের মার্চ মাসের গুরুত্ব একটু বেশিই। কারণ এই মাস থেকেই শুরু হচ্ছে হিন্দু নববর্ষ। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুধুমাত্র হিন্দু নববর্ষ শুরু হয়, তা কিন্তু নয়। চৈত্র মাসের সূচনাও। তাই এই মাসটি অত্যন্ত শুভ।
চলতি বছর ৩০ মার্চ অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে। যে যোগগুলির বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর। জানুন কোন কোন যোগ তৈরি হচ্ছে। কাদের ওপরেরই বা যোগের শুভ প্রভাব পড়বে।

কোন গ্রহ ঘর বদল করবে
যেদিন থেকে নতুন হিন্দুবর্ষ শুরু হবে, সেদিন গ্রহরাজ, সূর্য ও চন্দ্র, মীন রাশিতে থাকবে। শুক্র ও বুধও তাদের ঘর বদল করবে। এই বিক্রম সংবতের প্রথম দিনটিকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে।
কোন কোন যোগ তৈরি হবে
কারণ ১০০ বছর পর, এই দিনে মীন গ্রহের সংযোগ ঘটতে চলেছে। চারটি শুভ গ্রহের সংযোগের কারণে অনেক রাজযোগ তৈরি হচ্ছে। ৩০ মার্চ হিন্দু নববর্ষে বুধাদিত্য রাজযোগ, শুক্রাদিত্য, মালব্য রাজযোগ, লক্ষ্মী নারায়ণ রাজযোগ গঠিত হবে, কাদের শুভ সময় শুরু হবে, জানুন।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় আপনাদের সাহস, বীরত্ব বাড়তে থাকবে। আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। মানসিক চাপ অনেকটাই কমবে। আত্মবিশ্বাস বাড়তে থাকবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু। এসময় প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। কর্মজীবনে নতুন সুযোগ পাবেন। চাকরিজীবীদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত। তাছাড়া ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। সমাজে প্রতিপত্তি বাড়তে থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বিবাহিত জীবনেও সুখী হবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের কেরিয়ারে এগিয়ে যাওয়ার সময়। এই সময় আপনার আত্মমর্যাদা, আত্মবিশ্বাস বাড়বে। শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। কর্মক্ষেত্রেও শুভ সময়। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না। আর্থিকদিকেও লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। সিনিয়রদের থেকে বিশেষ কাজে সহযোগিতা পাবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সুখের সময় শুরু হবে। এসময় কর্মক্ষেত্রে সকলেই আপনার প্রশংসা করবেন। চাকরিতে পদোন্নতি পাবেন। পরিবেশ অনুকূলে থাকায় মানসিক চাপও আপনার কমবে। এসময় আপনি কিন্তু নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications