আগামী মাসে কোন কোন গ্রহ ঘর পরিবর্তন করবে, কাদের জীবনেই বা সাফল্য আসবে
আগামী মাসে কোন কোন গ্রহ ঘর পরিবর্তন করবে, কাদের জীবনেই বা সাফল্য আসবে
জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী মাস অর্থাৎ অক্টোবর মাসটি কারোর জন্য শুভ হবে আবার কারোর জন্য অশুভ হবে, এখন থেকেই তা হয়তো আমরা অনেকেই জানি না, তবে জ্যোতিষশাস্ত্রের বিচারে কী ঘটছে সেটা দেখে নিন। তার আগে বলি বছরের শেষ সূর্যগ্রহণ দীপাবলির ঠিক একদিন পরেই হবে। অক্টোবর মাসে সূর্য, মঙ্গল, বুধ, শুক্র, শনি এই পাঁচটি বড় গ্রহ তাদের ঘর পরিবর্তন করবে। যখন কোন গ্রহ তাদের ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরেই তারা বিশেষভাবে প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। শনি ও বুধের ঘর পরিবর্তনে বিশেষ প্রভাব পড়বে সকল রাশির উপর। কোন গ্রহ কখন তার ঘর পরিবর্তন করবে তা জেনে নিন।

কোন গ্রহ বিপরীতমুখী হবে
যদি কোনও গ্রহ বিপরীতমুখী হয়, তাহলে সেই গ্রহকে জ্যোতিষশাস্ত্রে সেই বিপরীতমুখী হওয়াকে কখনোই শুভ বলা হয় না। যদি কোনও গ্রহ বিপরীতমুখী হওয়ার পরেও কোন রাশিকে শুভ ফল দেয়। তাহলে সেটি সেই গ্রহ সেই ব্যক্তির জন্ম কুণ্ডলীতে শুভ স্থানে বসে আছে তাই, সে সেই ব্যক্তির জীবনে সাফল্য এনে দিচ্ছে। বুধ ও শুক্র আগামী মাসে ঘর পরিবর্তন করে বিপরীতমুখী হবে। কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। মকর রাশিতে প্রবেশ করবে শনি। আর এই দুই গ্রহের ঘর পরিবর্তনে অনেক রাশি ব্যক্তিদের জীবনের শুভ সময় উপস্থিত হবে।

মঙ্গল কবে ঘর পরিবর্তন করবে
অক্টোবর মাসের ১৬ তারিখ সকাল ছটা ৩৫ মিনিটে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল আমরা শক্তি, সাহস, বীরত্বের কারক বলেই জানি। তাই মঙ্গল ঘর পরিবর্তন করায় মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রচুর আত্মবিশ্বাস বাড়বে। তাদের কাজের ক্ষমতা বাড়বে। কাজের জায়গায় আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে তারা অনেক উন্নতি করতে পারবেন।

সূর্য কবে রাশি পরিবর্তন করবে
আগামী মাসেই সূর্যদেব তার ঘর পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে। অক্টোবর মাসের ১৭ তারিখ সন্ধ্যে সাত টা বাইশ মিনিটে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। আমরা সূর্যকে গ্রহের রাজা বলেই জানি। এই রাশির আর্থিক দিকে খুব উন্নতি হবে। জীবনে সাফল্য পাবেন তারা। প্রত্যেকটি কাজে তাদের সফলতা আসবে। জীবনের সমস্ত বাধা দ্বারা দূর করতে পারবেন সূর্যের আশীর্বাদে।

শুক্র গ্রহ কবে ঘর পরিবর্তন করবে
শুক্র গ্রহ অক্টোবর মাসের ১৮ তারিখ রাত নটা ২৫ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে। শুক্র গ্রহকে আমরা খুব বিশেষ গ্রহ বলে মনে করে থাকি। প্রেম, বৈবাহিক , আরাম ,শান্তি, রোমান্সের কারক বলেই মনে থাকি। এই সময়ে এই রাশির ব্যক্তিদের পারিবারিক ও দাম্পত্য জীবনে সাফল্য থাকবে।

শনি কবে ঘর পরিবর্তন করবে
অক্টোবর মাসেই শনি মকর রাশিতে প্রবেশ করবে। তিনি মকর রাশিতে প্রবেশ করে বিপরীতমুখী হবে। এই গতি কিন্তু খুব একটা শুভ নয়। ২৩ অক্টোবর থেকে মকর রাশি থেকে শুরু করে আরও কয়েকটি রাশিকে বিশেষভাবে অস্বস্তিতে ফেলবে শনি। যার জন্য তাদের কাজে সফলতা আসবে না। তারা জীবনে এগিয়ে যেতে পারবেন না। নানা অসুবিধার সম্মুখীন হতে হবে তাদের।

কবে পড়েছে শেষ সূর্যগ্রহণ
দীপাবলীর ঠিক একদিন পর অর্থাৎ ২৫ অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ। বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ এটি। সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না অর্থাৎ এর সুতক কাল, সময় দেশে বৈধ হবে না। আর এই সূর্য গ্রহণ ১২ রাশির উপরেই বিশেষভাবে প্রভাব ফেলবে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে। আবার নেতিবাচকও হতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications