মার্চ মাসে এই ছয়টি গ্রহ স্থান বদল করবে, বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন কারা?

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সব রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে,আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে। মার্চ মাস অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ এই মাসেই ছয়টি গ্রহ তার ঘর বদল করবে। সেই তালিকায় নাম রয়েছে রাহু, শুক্র, শনি, বুধ, সূর্য ও চন্দ্র।

২৯ মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করবে। বুধ গ্রহও ইতিমধ্যেই মীন রাশিতে রয়েছে। ১৪ মার্চ সূর্য মীন প্রবেশ থাকবে এবং ২৮ মার্চ চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে। এই ৬টি গ্রহের বিরল মিলন, স্থান বদলে কিছু রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এসময় চাকরি থেকে ব্যবসায়ে তারা জীবনে এগিয়ে যেতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। আপনি নেই তো?

ছবি সৌজন্য- pexels

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের উপর এই গ্রহদের বিশেষ প্রভাব পড়ে। পরিবেশ অনুকূলে থাকবে। আপনার রাশির দশম ঘরেই প্রবেশ করবে এই গ্রহরা। তাই আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি নিশ্চিত। তাছাড়া পরিবারের সদস্যদের কাছ থেকে বিশেষ সমর্থন পাওয়ায় সম্ভাবনা রয়েছে আপনার। যারা চাকরিজীবী, তারা কর্মক্ষেত্রে পদোন্নতি ও নতুন দায়িত্ব পেতে পারেন আপনি।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর এই গ্রহদের শুভ প্রভাব পড়ায় তাদের অত্যন্ত শুভ সময়। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। এসময়ে যারা প্রেমের সম্পর্কে যুক্ত, তাদের জীবনে শুভ সময়। কর্মক্ষেত্রে আপনারা লাভের মুখ দেখবেন আপনি। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে চাইলে সাবধানে যাবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। আপনার কোনও কাজে পিছিয়ে পড়বেন না। তাছাড়া অংশীদারিত্ব যেকোনও ব্যবসার বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপরেই গ্রহদের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার অত্যন্ত শুভ সময়। কর্মজীবনে পদোন্নতি নিশ্চিত। বেতন বাড়তে থাকবে। তাছাড়া আর্থিক লাভের সুবিধা রয়েছে। এসময় গাড়ি-বাড়ি কেনার মতন ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে চলবেন। জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। যারা সোনা ব্যবসা করছেন, তাদের অত্যন্ত শুভ সময়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+