এই শুভ যোগের প্রভাবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোন রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে বারো রাশির ব্যক্তিদের উপর প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জীবনে অশুভ হতে পারে। মার্চ মাসে সূর্য গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে।

আগে থেকে সেখানে উপস্থিত হয়েছে শুক্র গ্রহ। সূর্য ও শুক্র গ্রহ মিলে তৈরি হবে 'শুক্রাদিত্য রাজযোগ’। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন।

astrology

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। আপনার কর্মজীবন ও ব্যবসায় লাভ হবে। এই সময়টি আপনার ব্যক্তিগত জীবনের জন্যও খুব শুভ হতে চলেছে। আপনি যদি লটারি কাটেন সেখানেও সাফল্য লাভ করতে পারবেন।

শারীরিকভাবে সুস্থ থাকবেন আপনি। যারা প্রেমের সম্পর্কযুক্ত তাদের জীবনের সফলতা আসবে। আপনি যদি কোনও ব্যবসা বা স্কিমে অর্থ বিনিয়োগের কথা ভাবছেন, তবে এই বিষয়ে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতির জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনারা কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। নতুন চাকরির সুযোগ পাবেন। যারা বেসরকারি চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসায় সম্প্রসারণের স্বপ্নও পূরণ হবে। চাকরিজীবীরা তাদের সিনিয়র ও জুনিয়র উভয়ের সমর্থন পাবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন।

পরীক্ষা ও প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা কিছু সুখবর শুনতে পেতে পারেন। এসসময়ে ব্যবসাতেও অনেক লাভ হবে আপনার। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সকল কাজে আপনি আপনার স্ত্রীর পূর্ণ সহযোগিতা পাবেন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের ওপর শুভ যোগের প্রভাব পড়বে। আপনার পঞ্চম ঘরে তৈরি হবে এই রাজযোগ। তাছাড়া আপনার সন্তানের উন্নতিতে আপনার মনে খুব খুশি থাকবে। সন্তানের সুখবরে আপনার মনে খুশি থাকবে। আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনার প্রতি সম্পূর্ণ সদয় হবেন।

আপনি ঘরে ও বাইরের মানুষের কাছ থেকে সহযোগিতা ও সমর্থন পাবেন। কর্মজীবন ও ব্যবসায় দ্রুত অগ্রগতি দেখতে পাবেন। পারিবারিক জীবনে সুখ বজায় থাকবে। বাড়ির সকল ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+