Shukra and Mangal yuti 2024: পাঁচ বছর পর কুম্ভে মিলিত হবে শুক্র-মঙ্গল, নয়া বছরে সুখে থাকবেন কারা

বৈদিক জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা সময় মতনই তাদের স্থান পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে। পাঁচ বছর পর কুম্ভ রাশিতে মঙ্গল ও শুক্র গ্রহের মিলন হবে।

শুক্রকে আমরা বিলাসিতা, সম্পদ, ঐশ্বর্যের কারক বলেই জানি। মঙ্গল হল ক্রোধ, বীরত্ব, সাহসের প্রতীক। এই দুই গ্রহের মিলনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের নতুন বছরে আর্থিক দিকে লাভ হবে। এসময় নতুন সম্পত্তির মালিক হবেন কিছু রাশির ব্যক্তিরা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Shukra and Mangal yuti 2024

  • মকর রাশি

মঙ্গল ও শুক্রের মিলনের কারণে মকর রাশির (Capricorn) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনাদেরকে সকলের সঙ্গে ভেবেচিন্তে কথা বলতে হবে। অপ্রত্যাশিত কাজ হয়ে যাবে। তাছাড়া যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে। তাছাড়া আপনার কথায় প্রভাবিত হয়ে লোকেরা নতুন কাজেরও সিদ্ধান্ত নিতে পারবেন। জ্যোতিষ বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জীবনেও মিলবে সফলতা।

  • মেষ রাশি

মেষ রাশির (aries) জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলেই থাকবে। এসময় আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে মঙ্গল এবং শুক্র। তাই আপনার আরোও উন্নতি হবে। আপনি চাকরিক্ষেত্রে খুব এগিয়ে যেতে পারবেন। এসময় যারা প্রেম জীবনেযুক্ত তাদের জীবনেও সফলতা আসবে। যারা ব্যবসা করছেন তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যায় ভুগতে পারে আপনাকে। কেরিয়ার থেকে ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এসময় যারা স্টক মার্কেট, বাজি, লটারির ব্যবসা করছেন তাদের জীবনেও সাফল্যের সময় শুরু হবে।

  • বৃষ রাশি

শুক্র ও মঙ্গলের মিলনের কারণে বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় ব্যবসায় খুব সাফল্য আসবে আপনাদের। পড়াশোনার জন্য আপনাকে বিদেশ যাত্রা করতে হতে পারে। এই সময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত কাজ হয়ে যাবে। কর্মজীবনে আপনার খুব উন্নতি হবে। তাছাড়া আপনি ব্যবসায় ভালো অর্ডার পাবেন। যেকোনও কাজ করার আগে অবশ্যই বাবা মায়ের মত নিয়ে তবেই করবেন। আপনি নতুন চাকরিরও সুযোগ পেতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+