শশ রাজযোগে রাজনীতিতে নাম, যশ, খ্যাতি বাড়বে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। শনি যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। শনি একরাশি থেকে অন্য রাশিতে যেতে সময় নেয় আড়াই বছর। বর্তমানে শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ। কুম্ভ রাশিতে থাকার কারণে শনি তৈরি করছে 'শশ রাজযোগ’।
কুম্ভ রাশিতে শনি থাকার কারণে তৈরি হয় শশ রাজযোগ। শনি যখন চন্দ্র থেকে তার কেন্দ্রে অবস্থান করে তখনই কিন্তু এই রাজযোগ গঠন হয়। শনি যখন তুলা, মকর বা কুম্ভ রাশিতে অবস্থান করে তখন শশ রাজযোগ তৈরি হয়। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের উপরে যোগের শুভ প্রভাব পড়বে। এই সময় আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা চাকরিজীবী রয়েছেন তাদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। নয়া সম্পত্তির মালিক হবেন আপনি। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে পারেন। তাছাড়া আপনার চাকরিতে পদোন্নতি হতে পারে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। সেখান থেকে অর্থ লাভ হবে। তাছাড়া এসময় আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক আপনার খুব ভালোই থাকবে। তবে মাথা ঠান্ডা রেখে চলবেন।
- বৃষ রাশি
বৃষ রাশির দশম ঘরে তৈরি হবে 'শশ রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। যোগের প্রভাবে আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। অমীমাংসিত কাজগুলি হয়ে যাবে। তাছাড়া যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়। ব্যবসায় খুব সফলতা আসবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় আপনি পরিবারের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখতে পারবেন। তাছাড়া মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। যদি আপনি মডেলিংয়ের পেশায় যুক্ত থাকেন সেখানেও কিন্তু আপনি নাম করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications