১০০ বছর পর শিবরাত্রিতে তৈরি হচ্ছে এই দুই শুভ রাজযোগ, কেরিয়ারে উন্নতি হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে মহা শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সকলে। প্রতিবছর ফাল্গুন মাসে এই বিশেষ দিনটি পালন করা হয়। এই সময়ে মহাদেবের পুজোর আয়োজন করেন সকলে। চলতি বছর ২৬ ফেব্রুয়ারি পড়েছে মহা শিবরাত্রি উৎসব।

শুক্র এদিন তৈরি করবে মালব্য রাজযোগ, শনি তৈরি করবে শশ রাজযোগ। ১০০ বছর পর এদিনে এই দুই শুভ রাজযোগ তৈরি হচ্ছে। মালব্য রাজযোগ ও শশ রাজযোগের শুভ প্রভাবের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের কেরিয়ার থেকে ব্যবসায় খুব লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে, জানেন সেই রাশি তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।


মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। ব্যবসাক্ষেত্রে যা চাইবেন তাই করতে পারবেন। এসময় সোনা ব্যবসায়ীদের সফলতার সময় শুরু হবে। আর্থিক দিকে লাভ হবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। এসময় আপনি সকল কাজেই সুবিধা অর্জন করতে পারবেন। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান, যেতে পারেন। তাছাড়া পাইকারি ব্যবসায় খুব লাভ করতে পারবেন আপনি। মনের মানুষের সঙ্গে দেখা হবে এই রাশির ব্যক্তিদের।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না। তাছাড়া আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটতে থাকবে। সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসাতেও খুব লাভ করতে পারবেন। এসময় কেরিয়ারে এগিয়ে যেতে পারবেন। নয়া চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। শিক্ষার্থীদের খুব কঠোর পরিশ্রম করতে হবে, তবেই তারা সুবিধা পাবেন। কেরিয়ারে উন্নতি মুখ দেখবেন আপনি। মনের ইচ্ছা পূরণ হতে পারে। ভাগ্যের দ্বার খুলবে এই রাশির ব্যক্তিদের।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর এই গ্রহদের শুভ প্রভাব পড়বে। কর্মজীবন থেকে ব্যবসায়ে এগিয়ে যেতে পারবেন । আপনার রাশির নবম ঘরে তৈরি হবে এই রাজযোগ। তাছাড়া আপনি চাকরি থেকে ব্যবসায় লাভ করতে পারবেন। মিডিয়া, মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তাদের শুভ সময়। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। ধর্মীয় কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। বিবাহিতদের রোমান্টিক সময় কাটবে। প্রেম জীবনের জন্যও একটি খুব ভালো সময়। চাকরিতে বদলি হতে পারে। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না এই রাশির ব্যক্তিরা।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+