জৈষ্ঠ্য মাসে কোন কোন কাজ করলে শনিদেব ও হনুমানজি প্রসন্ন হন, জানেন
জৈষ্ঠ্য মাসে কোন কোন কাজ করলে শনিদেব ও হনুমানজি প্রসন্ন হন, জানেন
ক্যালেন্ডার অনুযায়ী তৃতীয় মাসকে জৈষ্ঠ্য মাস বলা হয়ে থাকে। সূর্যের তাপ এই সময় একটু বেশীই থাকে। তাই এই সময় দারিদ্র ব্যক্তিদের জল, ছাতা, রসালো ফল দান করা খুব শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। ১৭ মে জৈষ্ঠ্য মাস শুরু হয়েছে এবং তা চলবে জুন মাসের ১৪ তারিখ পর্যন্ত। এই মাসে সূর্য ও বরুণ দেবতার পুজো করা খুব শুভ বলে মনে করা হয়। এটি করলে জীবনে প্রচুর সুখী হওয়া যায়। সেই সঙ্গে হনুমানজি ও শনিদেবের এই মাসে বিশেষ পুজো করা উচিত। ধর্মীয়শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে শনিদেব ও হনুমানজির কাছে অত্যন্ত প্রিয় মাস। তাই এই সময় দেবতারা যাতে খুশি থাকে সেদিকেই লক্ষ্য রাখা উচিত।

হনুমানজির পুজো
যদি সম্ভব হয় তাহলে জৈষ্ঠ্য মাসের প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করুন। তাদের কপালে মেটে সিঁদুর পরান। সেইসঙ্গে লাড্ডু দিয়ে হনুমানজির পুজো দিন। আর অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন। তাহলে জীবনে সাফল্য পাওয়া যায়।

জলভর্তি কলসি
এই মাসে কাউকে জলভর্তি কলসি দান করুন। গরিবদের খাওয়ান। এতে আপনি অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ হনুমানজি এতে খুব খুশী হন। আপনার সমস্ত দুঃখ দূর করবেন। পাশাপাশি মঙ্গল রাশিতে তিনি শক্তিশালী হয়ে উঠবেন। আপনি জীবনে উন্নতি করতে পারবেন। আপনার আর্থিক সংকট কেটে যাবে।

শনি দেবের পুজো করুন
হনুমানজির যেমনি পুজো করবেন তেমনি জ্যৈষ্ঠ মাসে প্রতি শনিবার শনি দেবের পুজো করুন। এই মাসের অমাবস্যায় জন্মেছিলেন শনিদেব। এবছর শনি জয়ন্তীর দিন সোমবতী অমাবস্যা পরেছে। এই দিনে পিতৃ পুরুষের জন্য তর্পণ করা খুব শুভ। এতে পূর্বপুরুষেরা খুশী হন এবং তারা আপনাকে আশীর্বাদ দেন।

এই মাসে এই জিনিসগুলি দান করুন
এছাড়াও আপনি এই মাসে কালো তিল, কালো কাপড়, উড়দ ডাল গরীবদের দান করুন। তাতে তারা খুশি হবেন আর সেইসঙ্গে শনিদেব আপনার ওপর কৃপা করবেন। যাদের শনির সাড়েসাতি, শনির ধাইয়া ,কালসর্প যোগ দেন আছে বা জীবনে যারা সহজে উন্নতি করতে পারছেন না তারা জৈষ্ঠ্য মাসের প্রতি শনিবার শনিদেবের পুজো করুন। তাহলে খুব সহজেই আপনারা এই যোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং কাজে সাফল্য পাবেন। শনি জয়ন্তীর দিন এগুলো করলে জীবনে ঝামেলা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। সুখে বাস করা যায়। হনুমানজির শনিদেব খুশি থাকলে জীবনে সকল কাজে সাফল্য মেলে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications