মার্চ মাসে শনি কতবার গতিপথ বদল করবে, জীবন বদলাতে চলেছে কোন রাশির জাতকদের

শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে কর্মদাতা গ্রহ বলেই মনে করা হয়। শনি যখন ঘর বদল করে তখন সকলের ওপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য অশুভ হতে পারে। আবার কারোর জীবনে তা ইতিবাচক হতে পারে। আড়াই বছর অন্তর অন্তর এই গ্রহ তার ঘর বদল করবে।

২৮ ফেব্রুয়ারি শনিদেব অস্ত যাবে। বর্তমানে শনি কুম্ভ রাশিতেই রয়েছে। ২৯ মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করবে। এভাবে মার্চ মাসে দু’বার শনি দুইবার তার গতিপথ পরিবর্তন করবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ব্যবসায় আসবে সফলতা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

hsaturn

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত ভালো যাবে । ভাগ্যের দ্বার খুলবে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। এসময় সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। বড় কোনও ব্যবসা থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবেন।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের পরিবেশে অনুকূলে থাকবে। এই সময় আপনাদের আয় ও লাভ ক্রমশ বাড়তে থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। কর্মক্ষেত্রে সম্মান বাড়তে থাকবে। ব্যবসায়ীদের জন্য শুভ সময়। এসময় ভাগ্যের দ্বারা খুলবে আপনার। নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।

এসময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। যারা অবিবাহিত রয়েছেন, তাদের বিয়ে হয়ে যেতে পারে। নতুন গাড়ি কিনতে পারবেন আপনি। এসময় নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আপনার বাবা-মায়ের সঙ্গে আপনার শুভ সম্পর্ক বজায় থাকবে। আপনি খুব ভালো থাকতে পারবেন। এই সময় কারোর সঙ্গে অযথা তর্কাতর্কিতে জড়াবেন না।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। শনিদেবের বিশেষ কৃপায় আপনার ব্যবসায় লাভ হবে। চতুর্থ ঘরে প্রবেশ করবে শনিদেব। তাই সুখ,-সমৃদ্ধি ক্রমশ ও বাড়তে থাকবে। নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। সন্তানের কোনও সুখবরে আপনিও খুব খুশি হবেন। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এই সময় আপনার মায়ের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। সোনা ব্যবসায় তিনি আপনাকে যথেষ্ট সাহায্য করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+