ছট পুজোর পরেই মার্গী হবে শনি গ্রহ, বাড়তি খরচে লাগাম দেবেন কোন রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে সব গ্রহই সময় মতো ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর ভালো ও খারাপ নানান প্রভাব ফেলে। শনি গ্রহকে কর্মদাতা গ্রহ বলেই মনে করা হয়। শনি যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তির উপরেই নানান প্রভাব ফেলে।
ছটপুজোর পর অর্থাৎ ১৫ নভেম্বর শনি মার্গী হতে চলেছে। এর প্রভাবে কিছু রাশির জীবনে শুভ সময় শুরু হবে। আবার কিছু রাশির ব্যক্তিদের জীবনে খুব অসুবিধা হবে। তাদের জীবনে নানান সমস্যায় ভরে উঠবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর শনি গ্রহের অশুভ প্রভাব পড়বে। এই সময় কোনও কাজেই তারা সফলতা অর্জন করতে পারবেন না। তাদের জীবনে নানান সমস্যা আসবে। মানসিক চাপ বাড়তে থাকবে। কোনও কাজেই তারা সফলতা অর্জন করতে পারবেন না। প্রেমিক সঙ্গীর সঙ্গে ঝগড়া, অশান্তি লেগে থাকবে জীবনে। পরিবারের সকলের সঙ্গে তর্ক মারামারি হবে।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের এই সময় খুব অসুবিধার মধ্যে দিয়ে যাবে। এসময়ে আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। আর এসসময়ে অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। দাম্পত্য জীবনে অশান্তির ক্রমশ বাড়তে থাকবে। পারিবারিক কলহের সৃষ্টি হতে পারে।
এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাড়তে পারে। ব্যবসায় বিনিয়োগ করার আগে বারবার ভাববেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করবেন না। সেখানে আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের আর্থিক সঙ্কটের মধ্যে পড়তে হতে পারে। এসময় অযথা খরচ করা বন্ধ করুন। এসময় কারোর থেকে ঋণ নেবেন না, কাউকে ঋণ দেবেন না। তাছাড়া ছোটখাটো বিষয় নিয়ে স্বামী, স্ত্রীর মধ্যে অশান্তি হবে। বাড়িতে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। এই সময় দূরে কোথাও ঘুরতে গেলে বাবা-মায়ের বিশেষ পরামর্শ নিন। পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাড়তে থাকবে আপনার, তাই আগেই সাবধান হোন আপনি।
- মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের এই সময় মানসিক চাপ বাড়তে থাকবে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। শুধু তাই নয়, কারোর সঙ্গে ঝগড়া করবেন না। এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি হবে আপনার। তাই আগেই সাবধান হোন আপনিও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications