কবে মার্গী হবে শনি, দীপাবলির পরেই টাকার সাগরে ডুব দেবেন কোন রাশির জাতকরা
হিন্দুধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। নভেম্বর মাসে পড়েছে দীপাবলি উৎসব, ১৫ নভেম্বর কুম্ভ রাশিতে মার্গী হতে চলেছে শনিদেব। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের।
জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন। কাদেরই বা শুভ সময় শুরু হবে। নয়া সম্পত্তি কিনতে পারবেন কারা, ব্যবসায় লাভের মুখ দেখবেনই বা কারা। কারাই বা নতুন গাড়ির মালিক হতে চলেছেন, জানুন।

ছবি সৌজন্য- pexels
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। পরিবেশ এই সময় আপনার অনুকূলেই থাকবে। কর্মক্ষেত্রে আপনি প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। সমাজে সম্মান বাড়তে থাকবে। যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। যদি আপনি বড় কোনও চুক্তিতে এই সময়ে সই করতে চান, করতে পারেন।
সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি। আপনার জীবনের সাফল্যের সময় শুরু। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় যারা লোহা, তেল, সোনার ব্যবসা করছেন তাদের ব্যবসায় খুব লাভ হবে। তাছাড়া এই সময় আপনি কোম্পানিতে নতুন অর্ডার পেতে পারেন। ব্যবসাতে খুব লাভ করতে পারবেন। কর্মজীবনে সফলতা সময় শুরু হবে আপনার।
চাকরি থেকে ব্যবসায় সাফল্য আসবে। এসময়ে শনির শুভ প্রভাব আপনার ওপর পড়বে। মনের খুশি লেগে থাকবে। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখানেও সফলতা অর্জন করতে পারবেন এই রাশির ব্যক্তিরা।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যার থেকে ঋণ নিয়েছেন, সেই ঋণ খুব সহজেই শোধ করতে পারবেন। তাছাড়া আমদানি, রপ্তানির কাজ খুব ভালোভাবে করতে পারবেন। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। তাছাড়া সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হতে পারবেন। এসময়ে ব্যবসার প্রত্যেকটি কাজে ভাই বোনের বিষয়ে সহযোগিতা আপনি পাবেন। আপনার মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে তবেই জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications