চলতি বছরে কবে পালিত হবে শনি জয়ন্তী, জানুন তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ভগবান শনি জন্মগ্রহণ করেছিলেন। এই দিন শনি জয়ন্তী উৎসব নামে পরিচিত । বলা হয় শনিদেব ভগবান সূর্য ও দেবীর পুত্র। শনিকে আমরা কর্মফল দাতা বলেই জানি। কারন, তিনি সকল রাশির ব্যক্তিকে কর্মফল অনুযায়ী ফল দান করে থাকেন।

জানুন শনি জয়ন্তীর গুরুত্ব সম্পর্কে
যে ব্যক্তি শুভ কাজ করেন শনি তাকে শুভ ফল দেন। যে ব্যক্তি অশুভ কাজ করেন শনি তাদের খারাপ ফল দিয়ে থাকেন। বলা হয় শনি জয়ন্তী দিন দেবতাকে পুজো করার সময় সরিষার তেল দিলে শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবে। শনি জয়ন্তীর তারিখ, পুজোর পদ্ধতি এবং গুরুত্ব সম্পর্কে জেনে নিন।

শনির জয়ন্তীর তারিখ-১৯ মে, শুক্রবার
- জৈষ্ঠ্য মাসের অমাবস্যা তিথি শুরু হবে-১৮ মে রাত ৯ টা ৪২ মিনিটে
- জৈষ্ঠ্য মাসের অমাবস্যা তিথি শেষ হবে- ১৯ মে, ৯ টা ২২ মিনিটে
- শুভ যোগ - ১৮ মে ৭.৩৭ মিনিট থেকে শুরু হবে, ৬টা ১৯ মিনিট পর্যন্ত

শনি জয়ন্তীর তাৎপর্য সম্পর্কে জানুন
উপোস করুন
শনি দেবতার পূজোর সঙ্গে সঙ্গে শনি জয়ন্তীতে উপবাস করাও কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এইদিন যে ব্যক্তি উপোস করে শনি মন্দির এগিয়ে পুজো দেন, তার জীবনে সাফল্য লেগে থাকে। শুধু তাই নয় তার জীবনে কখনোও শনির কুদৃষ্টি পড়ে না। দেবতার কৃপায় তিনি সর্বদাই জীবনে সাফল্য অর্জন করতে পারেন। আর্থিক দিকে খুব উন্নতি করতে পারেন। অসুবিধার সম্মুখীন হতে হয় না তাকে।

দেবতার আরতি করুন
শনি জয়ন্তীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, উঠে বাড়িঘর পরিষ্কার করুন। তারপর গঙ্গাজল ছিটিয়ে দিন তারপর মন্দিরে যান পুজো করুন। ভগবান শনির মন্দিরে পুজো করার সময় অবশ্যই নীল রংয়ের ফুল দেবেন বা মালা দিতে পারেন। দেবতাকে সিঁদুর দেবেন। সেই সঙ্গে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবতার সঙ্গে রাখুন। সেই সময় শনির মন্ত্র জপ করুন। তবে দেবতার পূজোর শেষ হবার পর তাকে আরতি করতে কিন্তু কখনোই ভুলবেন না।

দান করুন
শনি জয়ন্তীর দিন দান করা অত্যন্ত শুভ অর্থাৎ এদিন আপনার সামর্থ্য মতন গরিব অসহায় ব্যক্তিকে খাদ্য-বস্ত্র দান করতে পারেন। তাতে কিন্তু আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। শনি দেবতার কৃপায় আর্থিক দিকে আপনি খুব উন্নতি লাভও করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications