৫০ বছর পর রাহু ও শনির মিলন হয়েছে, সম্পত্তির পরিমাণ দ্বিগুণ হতে চলেছে কাদের
জ্যোতিষশাস্ত্রে শনি ও রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে। আবার কারোর জন্য অশুভ হতে পারে।
অক্টোবর মাসের ৩ তারিখ শনি দুপুর ১২ টা ৩০ মিনিটে শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছে। রাহু বর্তমানে এই নক্ষত্রেই রয়েছে। পঞ্চাশ বছর পর রাহু ও শনির মিলন হয়েছে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ব্যবসায় এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সাহস, সাহসিকতা ক্রমশ বাড়তে থাকবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। এসময় বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে আপনার। ভাই বোনের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক থাকবে। কেরিয়ার থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে আপনি খুব এগিয়ে যেতে পারবেন। এসময়ে আদালত সংক্রান্ত যে সমস্যা ছিল সেটি থেকে বের হতে পারবেন আপনি। তাছাড়া স্বামী-স্ত্রীর মধ্যেও সম্পর্ক আপনার ভালো থাকবে। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন।পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজনের কারণে পরিবেশ মনোরম হবে।
আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তবে তা ফেরতও পেতে পারেন। আপনার পিতামাতার আশীর্বাদে, আপনার যেকোনও অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। বিবাহিত জীবনে আপনি খুব খুশি হবেন। স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো থাকায় আপনার মানসিক চাপ অনেক কমবে।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিরা নতুন সম্পত্তি কিনতে পারবেন। এসময় আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কাজের জায়গায় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। যারা ডিজাইনিং বা মার্কেটিংয়ের ব্যবসা করেন তাদের কঠোর পরিশ্রম করতে হবে। পেশাগত কাজে আপনি সকলের সহায়তা পাবেন। ব্যবসায় পিতা মাতার বিশেষ সহযোগিতা পাবেন আপনি। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications