New Year 2025: ২০২৫ সালে শনি, রাহুর মহা মিলনে সুখ, উন্নতি, টাকা উপচে পড়বে কাদের জীবনে
New Year 2025: জ্যোতিষশাস্ত্রে শনি ও রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহরা যখন ঘর বদল করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জীবনে তা নেতিবাচকও হতে পারে। ২০২৫ সালে শনি ও রাহু গ্রহের মিলন হতে চলেছে।
২৯ মার্চ মীন রাশিতে গমন করবে শনিদেব। রাহু সেই রাশিতে উপস্থিত থাকবে। আর এই সময়ে এই রাশির ব্যক্তিদের আর্থিক দিকেও খুব লাভ হবে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন তারা। জানুন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন।

- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের এই সময়টি অত্যন্ত শুভ যাবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। কর্মজীবন থেকে ব্যবসায়ে সফলতা পাবেন। শনিদেবের কৃপায় আপনার জীবনে খুব লাভ হবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি। আপনার মানসিক চাপও আগের থেকে অনেক কমবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে।
বাবা মায়ের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। এই সময় মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। এসময় পিতা মাতার কাছ থেকে বড় কোনও সাহায্য পেতে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের নতুন বছর অত্যন্ত শুভ যাবে। এই সময় আপনার ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ শেষ করতে পারবেন। তাছাড়া পরিবারের সুখের পরিবেশ বিরাজ করবে। স্ত্রীর সঙ্গে রোমান্টিকভাবে সময় কাটাতে পারবেন। চাকরিতে পদোন্নতি হবে। এসময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বাড়তে পারে। তবে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এসময় নিজেকে শান্ত রেখে সব কাজ করার চেষ্টা করুন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন বছরে সাফল্যের সময় শুরু হবে। আপনার সম্পদ বাড়তে থাকবে। বেসরকারি চাকরিতে পদোন্নতি হবে। এসময় অর্থ উপার্জনের নতুন সুযোগ খুঁজে পাবেন। অমীমাংসিত কাজ হয়ে যাবে আপনার। শরীর আপনার ভালোই থাকবে। বড় রোগ থেকে মুক্তি পাবেন আপনি। এসময় মনের মানুষ খুঁজে পেতে পারেন। বিবাহিত জীবনেও আপনার সুখ বিরাজ করবে। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। বাবা-মায়ের সঙ্গে সুখে থাকতে পারবেন । ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications