Shadashtak yog 2023: ষড়ষ্টক যোগের অশুভ প্রভাবে ব্যবসায় বিনিয়োগ করার আগে ভাববেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন স্থান পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। আবার অনেক সময় তারা নানান যোগ তৈরি করে থাকে, বর্তমানে শনি রয়েছে কুম্ভ রাশিতে, কন্যা রাশিতে উপস্থিত রয়েছে কেতু গ্রহ।
যদি কোনও ষষ্ঠ এবং অষ্টম ঘরে যদি শনি ও কেতু থাকে, তাহলে 'ষড়ষ্টক যোগ’ তৈরি হবে। এই যোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। ২০২৪ সাল পর্যন্ত তাদের খুব সতর্ক থাকতে হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছে, জানুন।

- বৃষ রাশি
যোগের বিশেষ প্রভাব পড়বে বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের উপর। এসময় আপনাকে খুব সাবধানে থাকতে হবে। কোনও কাজ করার আগে বারবার ভাবতে হবে। যদি কোথাও বিনিয়োগ করতে চান করতে পারেন,তবে, করার আগে ভাববেন। কথাবার্তা নিয়ন্ত্রণ রেখে বলার চেষ্টা করবেন। তবে, অবশ্যই মাথা ঠাণ্ডা রাখবেন। দাম্পত্য জীবনে ততটা সুখী আপনি হবেন না। পারিবারিক জীবনে অশান্তি লেগেই থাকবে।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) অতটা শুভ সময় নয়। এসময় কোনও কাজে বিনিয়োগ না করাই ভালো, আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। ২০২৪ সাল পর্যন্ত আপনাকে খুব মাথা ঠাণ্ডা রেখে চলতে হবে। নতুন কোনও কাজ করার আগে বারবার ভেবে চিন্তে করবেন। আইনি মামলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। পরিবারের কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।চাকরিক্ষেত্রে কর্মকর্তাদের সঙ্গে আপনার অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে চলবে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- মীন রাশি
২০২৪ সাল পর্যন্ত মীন রাশির (Pisces) ব্যক্তিদের চাকরিজীবীদের একটু সতর্ক থাকতে হবে। কোনও কাজে খরচ করার আগে অবশ্যই ভেবে চিন্তে করবেন। কারোর থেকে এই সময় ধার নেবেন না, কাউকে ধার দেবেন না। একটু সতর্ক থেকে কথাবার্তা বলার সময় চেষ্টা করবেন। পেট থেকে পা পর্যন্ত নানান সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে।এসময় আপনার বেতন বৃদ্ধি হবে না। যারা সরকারি চাকরি করছেন তাদের নানান অশান্তির সম্মুখীন হতে হবে। গাড়ি চালালে একটু সতর্ক হয়ে চালান, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে মতবিরোধ বাঁধতে পারে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications