করবা চৌথের দিন কোন কোন জিনিস দেখলে স্বামীর ভালবাসা পাওয়া যায়

করবা চৌথের দিন কোন কোন জিনিস দেখলে স্বামীর ভালবাসা পাওয়া যায়

চলতি বছরে ১৩ অক্টোবর বৃহস্পতিবার অর্থাৎ আজ করবা চৌথের উপবাস পালন করা হয়। এই দিনটি বিবাহিত মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনায় এই উপবাস করে থাকেন। তারা হাতে মেহেন্দি পড়েন। তারপর সূর্যোদয়ের আগে সরগি খেয়ে শুরু করেন উপবাস। তারপর রাতে চাঁদ দেখে উপবাস ভঙ্গ করেন। এতে তাদের দাম্পত্য জীবনের সুখ আসে। তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যান। স্বামীর সঙ্গে সন্তানকে নিয়ে সুখে ঘর করতে পারেন। এই বিশেষ দিনে আপনি যদি সকালে এই জিনিসগুলো দেখে থাকেন তাহলে আপনার জীবনে কখনোও ভালবাসার অভাব হবে না। দাম্পত্য জীবনের সুখ ভরে থাকবে।

গরু দেখা

গরু দেখা

এই বিশেষ দিনে সকালে যদি কোন ব্যক্তি গরু দেখেন। তা কিন্তু শুভ বলে মনে করা হয়। এতে বিবাহিত জীবনের সুখ থাকে। ভালোবাসায় পূর্ণ থাকে। বিবাহিত জীবনে কোন সমস্যা হয় না।

পাখি দেখা

পাখি দেখা

যদি এদিন সকালে ঘুম থেকে উঠেই একটি সুন্দর পাখি দেখেন, তাহলে আপনার এই দিনটা খুব ভালো কাটবে। তাছাড়াও আপনার জীবন সঙ্গী আপনাকে খুব ভালবাসবে। আপনার জীবনে আরও সুযোগ বাড়বে। আপনার দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনার সুখ আসবে। সেই সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনার আর্থিক দিকেও শুভ হবে।

সাদা ফুল

সাদা ফুল

যদি এই বিশেষদিনে যদি আপনি সাদা ফুল দেখেন, তা খুব শুভ। এতে বিবাহিত জীবনে সুখ থাকবে। এর জন্য আপনার ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ ভগবানের জন্যই আপনি এটি সকালবেলা দেখেন তাই, এমন চিহ্ন যদি দেখেন এটি সহজেই কাউকে বলবেন না।

সবুজ ঘাস দেখা

সবুজ ঘাস দেখা

এই বিশেষদিনে সবুজ ঘাস দেখা খুব শুভ। যারা তাদের সঙ্গী খুঁজে পাননি তাদের তাহলে শীঘ্রই বিয়ে হওয়া সম্ভাবনা রয়েছে বা যাদের জীবনসঙ্গী দূরে থাকে তারা আপনাকে কিছুদিনের মধ্যেই আপনার কাছে আসবে। এতে আপনার দাম্পত্য জীবনে সুখ থাকবে। আর্থিক দিকে সাফল্য আসবে। আপনার স্বামী আপনাকে খুব ভালবাসবেন।

 নারকেল দেখা

নারকেল দেখা

সকালের নারকেল দেখা খুব শুভ লক্ষণ। যদি আপনি এদিন ভোরবেলা নারকেল ও কলসি দেখেন তাহলে আপনার জীবনে খুব তাড়াতাড়ি শুভ কিছু ঘটতে চলেছে। এতে আপনার আর্থিক দিক খুব শুভ হবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায়। তাছাড়া দাম্পত্য ও পারিবারিক জীবনে সুখ আসে এবং সেই সঙ্গে সন্তানও মানুষের মতন মানুষ হয়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+